News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তের
Image

পুনরায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): পুনরায় মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল| সম্প্রতি দেশের চারটি মেট্রো শহরে নতুন দাম কার্যকর হয়েছিল পেট্রোল-ডিজেলের| শুক্রবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম| গোটা দেশে লিটার প্রতি ২৮ পয়সা করে বাড়ানো হল পেট্রোলের দাম| একইভাবে লিটার প্রতি ৩১ পয়সা করে বাড়ানো হয়েছে ডিজেলের দাম| দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৯ পয়সা| নতুন দাম কার্যকর হওয়ায় দিল্লিতে পেট্রোলের নতুন দাম দাঁড়াল ৭৫.৬১ টাকা প্রতি লিটার, কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ৭৮.২৯ টাকা প্রতি লিটার, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ৮৩.৪৫ টাকা প্রতি লিটার এবং ৭৮.৪৬ টাকা প্রতি লিটার|
দিল্লিতে ডিজেলের পরিবর্তিত দাম দাঁড়াল ৬৭.০৮ টাকা প্রতি লিটার, কলকাতায় ডিজেলের দাম বেড়ে হল ৬৯.৬৩ টাকা প্রতি লিটার, মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হল ৭১.৪২ টাকা প্রতি লিটার এবং চেন্নাইয়ে ডিজেলের নয়া দাম হল ৭০.০৮ টাকা প্রতি লিটার| পেট্রোল এবং ডিজেল পুনরায় মহার্ঘ্য হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের| গত কয়েকদিন ধরেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল| তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি এই রাস্তায় হাঁটছে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top