News Flash

  • Home
  • Uncategorized
  • মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা : এনআইএ বিচারপতির ইস্তফা দেওয়ার আবেদন খারিজ হাইকোর্টে
Image

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা : এনআইএ বিচারপতির ইস্তফা দেওয়ার আবেদন খারিজ হাইকোর্টে

হায়দরাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় গত সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে বেকসুর খালাস ঘোষিত হয়েছেন স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই| ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছেন এনআইএ আদালতের বিচারপতি রবিন্দর রেড্ডি| কিন্তু, রায় ঘোষণার পরই আচমকা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন এনআইএ আদালতের বিচারপতি রবীন্দর রেড্ডি| আচমকা কেন ইস্তফা দিলেন এনআইএ বিচারপতি রবীন্দর রেড্ডি, এ প্রসঙ্গে সম্প্রতি সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও| সূত্রের খবর, এনআইএ বিচারপতি রবীন্দর রেড্ডির ইস্তফা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্ট| রেড্ডির ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, অবিলম্বে দায়িত্ব পালন করুন|
উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ মে শুক্রবারের নামাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের আইকনিক চারমিনার| জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ন’জনের, এছাড়াও আহত হয়েছিলেন অন্তত ৫৮ জন| প্রাথমিক পুলিশি তদন্তের পর এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হতো সিবিআই-এর হাতে| ২০১১ সালে তদন্ত হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| মোট ১০ অভিযুক্তের মধ্যে ধরা পড়েছিল মাত্র পাঁচজন| ধৃতেরা ছিলেন দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত মোহনলাল রাতেশ্বর ওরফে ভরত ভাই এবং রাজেন্দ্র চৌধুরী| অপর দুই অভিযুক্ত হলেন, সন্দীপ ভি ডাঙ্গে এবং রামচন্দ্র| এছাড়াও সুনীল যোশী নামে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে| গত সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে স্বস্তি পেয়েছেন স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই| ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তকে বেসকুর খালাস ঘোষণা করেছে এনআইএ আদালত|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top