News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দিনের বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী
Image

পাঁচ দিনের বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : সোমবার পাঁচ দিনের সুইডেন এবং ব্রিটেন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখান থেকে ফেরার পথে তিনি কিছুটা সময় জার্মানির বার্লিনে যাবেন| সেখানে জার্মান চ্যান্সিলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন|
এদিন বিশেষ বিমানে ওঠার আগে, প্রধানমন্ত্রী তার এক বিবৃতিতে জানিয়েছেন, এই পাঁচ দিনের সফরে তিনি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন| এছাড়াও ইন্দো-নর্ডিক সম্মেলনে তিনি অংশ গ্রহণ করবেন| পাশাপাশি কমনওয়েলথের রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি অংশ গ্রহণ করার জন্যই ব্রিটেন এবং সুইডেন যাচ্ছেন বলে জানিয়েছেন| মঙ্গলবার সন্ধ্যায় তার এই বিশেষ যাত্রায় তিনি প্রথমে স্টকহোমে ইন্দো-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন| প্রসঙ্গত প্রধানমন্ত্রীর এটাই প্রথম সুইডেন সফর গেলেন|
সফরের পূর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সফরের উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করা এবং গণতান্ত্রিক মুক্ত চিন্তাধারায় নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা| জানা গিয়েছে প্রধানমন্ত্রী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ব্রিটেনে থাকবে| তিনি বুধবার লন্ডনে ‘ভারত কি বাত–সবকে সাত’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন| এই অনুষ্ঠানে তিনি প্রবাসী ভারতীদের পাশাপাশি অন্যান্যদের ভারত সম্বন্ধীয় সকল প্রশ্নের সরাসরি উত্তর দেবেন| প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, তিনি এই সুযোগের জন্য অপেক্ষা করে আছেন| সেখান থেকে ফেরার পথে তিনি কিছুটা সময় জার্মানির বার্লিনে যাবেন| সেখানে জার্মান চ্যান্সিলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top