News Flash

  • Home
  • Uncategorized
  • ট্যুইট করে নাবালিকা ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী
Image

ট্যুইট করে নাবালিকা ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : দেশজুড়ে নাবালিকাদের উপর ধর্ষণের ঘটনায় নিজের উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এবং উত্তরপ্রদেশে উন্নাওতে নাবালিকা ধর্ষণকাণ্ডে গোটা দেশজুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। এমন সময় সোমবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ‘‘২০১৬র সালে ১৯,৬৭৫টি নাবালিকা ধর্ষণকাণ্ডের রিপোর্ট সামনে এসেছে। এটি লজ্জাজনক। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাকের আয়োজন করা উচিত প্রধানমন্ত্রীর। যদি তিনি সত্যিই ‘মেয়েদের প্রকৃত ন্যায়বিচার’ দিতে চান এবং দোষীদের শাস্তি দিতে চান তবে অবিলম্বে তা কার্যকার করা উচিত।’’
প্রসঙ্গত, কাঠোয়া এবং উন্নাওয়ের গণধর্ষণের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। তার জেরে গত সপ্তাহে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন রাহুল গান্ধী। কর্ণাটক নির্বাচনের আগে বিষয়টি নিয়ে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে চাইছেন কংগ্রেস। অন্যদিকে উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পাশাপাশি কাঠুয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তকেও গ্রেফতার করেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top