News Flash

  • Home
  • Uncategorized
  • টিপসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনে বরখাস্ত শিক্ষক
Image

টিপসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনে বরখাস্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স তথা টিপস এর এক শিক্ষকের বিরুদ্ধে নানাহ অভিযোগ নিয়ে প্রতিবাদ আন্দোলনে সরব হল ছাত্রছাত্রীরা৷ আর এই আন্দোলনে প্রকাশ্যে না হলেও প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকও৷ শেষ পর্যন্ত ঐ শিক্ষককে ১৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ যেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন ফিজিওথ্যারাপি বিভাগের এইচওডি ডাঃ সব্যসাচী চৌধুরী৷ তাঁর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাথে অবভ্য আচরণ এবং নানা ধরনের অসৌজন্যতার অভিযোগ তুলেছে৷ শিক্ষকের বরখাস্তের দাবীতে শনিবার ছাত্রছাত্রীরা টিপস চত্বরে বিক্ষোভ ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে৷

ছাত্রছাত্রীদের অভিযোগ, ডাঃ চৌধুরী ছাত্রছাত্রীদের সাথে যে ব্যবহার করছে তা সহ্যের বাইরে৷ তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের একটি টিমকে নয়াদিল্লীতে স্টাডি টু্যুরে নিয়ে গিয়েছিলেন৷ সেখানে নিয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদের রাখা হয়েছে রেড লাইট এলাকাতে৷ শুধু তাই নায় ছাত্রীদের সাথেও তিনি অবভ্য আচরণ করেন বলে অভিযোগ৷ তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও অভিযোগ অভিযুক্ত শিক্ষক তথা এইচওডি সব্যসাচি চৌধুরী অন্যান্য শিক্ষকদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইতিপূর্বে প্রতিষ্ঠানের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে নালিশ জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top