News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দি মৃত্যুকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র সম্বলপুর
Image

বন্দি মৃত্যুকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র সম্বলপুর

ভুবনেশ্বর, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : জনতা-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত ওডিশার সম্বলপুর | পুলিশ লক আপে বন্দি মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে জনতা পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে সম্বলপুরের এইনথাপালি এলাকা ৷
বৃহস্পতিবার রাতে চুরির অভিযোগে ধৃত এক বন্দীর পুলিশ লক আপে তার মৃত্যু হলে শুক্রবার সকালে উত্তেজিত জনতা এইনথাপালি থানায় ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়৷ আগুন ধরানো হয় পুলিশের গাড়িতেও৷ জনতার ছোঁড়া পাথরের ঘায়ে আহত হন পাঁচ জন পুলিশ কর্মী | বন্দী মৃত্যুর ঘটনায় ডিজিপি থানার ওসি সহ তিন জনকে সাসপেন্ড করেন৷
ঘটনার সূত্রপাত এক বন্দি মৃত্যুকে কেন্দ্র করে৷ জানাগেছে এইনথাপালি থানার পুলিশ চুরির অভিযোগে ২২ বছরের অভিনাশ মুন্ডাকে গ্রেফতার করে৷ বৃহস্পতিবার রাতে পুলিশ লক আপে তার মৃত্যু হয়৷ পুলিশের দাবি, আত্মহত্যা করেছে সে কিন্তু ভালুপালির বাসিন্দাদের দাবি পুলিশই পিটিয়ে মেরে ফেলে অভিনাশকে৷ শুক্রবার সকালে এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন তারা৷ ক্ষুব্ধ জনতা থানায় ভাঙচুর চালায় ৷ গাড়ি ও থানার ভিতরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা৷ আগুনের জেরে আলমারিতে থাকা মামলার অনেক নথি পুড়ে ছাই যায়৷ এছাড়া আরও অনেক ক্ষয়ক্ষতি হয়৷ পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তাদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে জনতা৷ তাতে পাঁচ জন কনস্টেবল আহত হয়েছে৷
বন্দী মৃত্যুর ঘটনায় ডিজিপি আর পি শর্মা থানার ওসি সহ তিন জনকে সাসপেন্ড করেন৷ তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বন্দি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখবে মানবাধিকার সুরক্ষা বিভাগ৷ এই ঘটনা নিয়ে আইজি সুশান্ত নাথ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৷ সরকারি সম্পত্তি নষ্ট করে পুড়িয়ে দেওয়া ও পুলিশকে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
এদিকে এই ঘটনায় এক সংগঠনের তরফ থেকে ওডিশা মানবাধিকার কমিশনে পিটিশন দাখিল করা হয়েছে৷ সেখানে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top