News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী বঞ্চনার আন্দোলন তেজীর বার্তা পেনশনার্সদের
Image

সরকারী বঞ্চনার আন্দোলন তেজীর বার্তা পেনশনার্সদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ নির্বাচনী নির্ঘন্ট ঘোষনার প্রাকমুহুর্তে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে অল ত্রিপুরার ইপিএস পেনশনার্স এসোসিয়েশন৷ সোমবার ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে গণ অবস্থানে বসে পেনশনার্স এসোসিয়েশনের কর্মকর্তারা৷

উল্লেখ্য, গভঃ আন্ডারটেকিং সংস্থায় কর্মরত শ্রমিকরা ন্যায্য অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ পেনশনার্সদের সঙ্গে রাজ্য সরকার বিমাতৃসূলভ আচরণ করছে৷ তাঁদের দাবী, পি এস ইউ কর্মীদের কমন রুলস চালু করা, বিভেদমুলক আর্থিক বৈষাম্য দূরীকরণ, বেকারদের কর্মসংস্থান করতে আধা সরকারী সংস্থাগুলির শূন্যপদ পূরণ করতে হবে রাজ্য সরকারকে৷ পেনশনার্সরা অবসরকালীন সময়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ রাজ্য সরকার দাবী পূরণে সদর্থক ভূমিকা, গ্রহনে গড়িমসি করলে পেনশনার্সরা আন্দোলন তেজী করবে বলেও হুশিয়ারী দিয়েছেন সরকারকে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top