News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন রাণা গুরজিত সিং
Image

দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন রাণা গুরজিত সিং

চণ্ডীগড়, ১৬ জানুয়ারি (হি.স.): কংগ্রেস শাসিত পঞ্জাবের বিদ্যুৎ এবং সেচমন্ত্রী রাণা গুরজিত সিং পদত্যাগ করলেন। ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত সহযোগীদের নামে একাধিক বালি খাদানের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরেই পদত্যাগ করেন রাণা গুরজিত সিং। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে বিদ্যুৎ এবং সেচমন্ত্রীর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। কিন্তু, এখনও জানা যায়নি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা।

গত বছরের মে মাসে নিজের নেপালি রাঁধুনি অমিত বাহাদূরের নামে নওয়ানশহরের সেডপুর কুর্দু গ্রামে বালি খাদানের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিদ্যুৎ এবং সেচমন্ত্রী রাণা গুরজিত সিংয়ের বিরুদ্ধে। ওই বালি খাদান বরাতের মূল্য ছিল ২৬.৫১ কোটি টাকা। কিছু খাদানের বরাত তিনি তার অতি ঘনিষ্ট সহযোগী ক্যাপ্টেন জে এস রানধাওয়াকেও পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে রাণা গুরজিত সিংয়ের নিজের সংস্থা রাণা সুগার মিলস লিমিটেডের বিরুদ্ধেও বেআইনি ভাবে বিদেশে টাকা রাখার অভিযোগ উঠেছে। তদন্তকারী আধিকারিদের দাবি বিদেশের ব্যাঙ্কগুলিতে রাণা গুরজিত সিংয়ের সংস্থার নামে প্রায় ১০০ কোটি টাকা রাখা আছে। এর পরেই দুর্নীতির প্রসঙ্গে কংগ্রেসের সমালোচনায় মুখর হন রাজ্যের বিরোধী দল আকালী দল।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top