News Flash

  • Home
  • Uncategorized
  • চিনকে সমর্থন করে দেশবিরোধী কাজ করছে বামেরা দাবি বিজেপির
Image

চিনকে সমর্থন করে দেশবিরোধী কাজ করছে বামেরা দাবি বিজেপির

তিরুবনন্তপুরম, ১৬ জানুয়ারি (হি.স.): চিনের স্বপক্ষে সওয়াল করার জন্য সিপিআইএম বিরুদ্ধে সরব হলো বিজেপি। কিছুদিন আগে সিপিআইএমের রাজ্য সম্পাদক কোদিইয়েরি বালাকৃষ্ণন চিনের স্বপক্ষে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতকে নিয়ে একটা অক্ষ তৈরি হয়েছে। যারা চারদিক থেকে চিনের উপর হামলা চালাবে।’ আর এই মন্তব্যের পরেই চরমে ওঠে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র বিরোধীতা করা হয়। বিজেপির পক্ষ থেকে এমন মন্তব্যকে রাজদ্রোহের সঙ্গে তুলনা করা হয়। পাশাপাশি এই মন্তব্যের জন্য কোদিইয়েরি বালাকৃষ্ণনের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।

উল্লেখ্য, চিন, উত্তর কোরিয়া যেহেতু বামপন্থী মনোভাবাপান্ন দেশ তাই তাদর সঙ্গে একাত্মবোধ করেন ভারতের বামপন্থীরা। এর আগে কেরলের সিপিআইএম একটি পোস্টারে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন ছবি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। গত বছর কেরলে বিজেপি নেতাকর্মী খুনের জন্য সিপিআইএম সরকারের নিন্দায় মুখর হয় বিজেপি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top