News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে ত্রিপুরার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর
Image

বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে ত্রিপুরার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২০ ডিসেম্বর৷৷ ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে তিনি তাঁর উদ্বেগের কথা জানান৷ পাশাপাশি গুজরাট এবং হিমাচল প্রদেশ নির্বাচন জয়ে আত্মতুষ্টির কোন অবকাশ নেই বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন৷

দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে তিনি ত্রিপুরার বিষয় গুরুত্ব সহকারে উল্লেখ করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে টেলিফোনে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লকুমার দেব বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ত্রিপুরার প্রসঙ্গ তুলেছেন৷ ভাষণে স্পষ্টভাবে তিনি বলেছেন, ত্রিপুরার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট উদ্বিগ্ণ৷ তিনি নিজেও ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত৷
বিপ্লবকুমার দেব বলেন, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকের শুরুতেই তিনি তাঁর ভাষণে ত্রিপুরার প্রসঙ্গ তুলে ধরেন৷ ত্রিপুরায় ক্রমাগত বিজেপি কর্মীদের হত্যা, সর্বোপরি সাংবাদিকদের হত্যার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন৷

বিপ্লবকুমার দেব আরও বলেন, সংসদীয় কমিটির বৈঠকে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রথম একটি রিপোর্ট নিয়ে তাঁর উদ্বেগ এবং কেন্দ্রীয় সরকারের দুশ্চিন্তার কথা ব্যক্ত করেন৷

প্রদেশ সভাপতি দেব জানিয়েছেন, ত্রিপুরা সফর শেষে বিজেপি সংসদীয় প্রতিনিধি দল যে রিপোর্ট সর্বভারতীয় সভাপতির কাছে পেশ করেছিল তা অমিত শাহ বুধবার দিল্লিতে সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে পেশ করেছেন৷ প্রধানমন্ত্রী সরাসরি ত্রিপুরা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

এদিকে, গুজরাট এবং হিমাচল প্রদেশের ফলাফল ঘোষণার পরে এই প্রথম দলের সাংসদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার বৈঠকের শুরুতে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, এটা বড় জয়৷ আমরা এখন ১৯ টি রাজ্যে ক্ষমতায় রয়েছি৷ এমনকি ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ছিল তখন ১৮ টি রাজ্যে তাদের সরকার ছিল৷ পাশাপাশি আটের দশকে দুইটি লোকসভা আসন থেকে আজ বিজেপি’র এই তুঙ্গশ্পর্শী বৃদ্ধির স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে দলের সাংসদের সতর্ক করে দিয়ে বলেন একাধিক রাজ্যসহ ২০১৯ সালের লোকসভা নির্বাচন রয়েছে তাই আত্মতুষ্টির কোন জায়গা নেই৷ গুজরাট নির্বাচনে কংগ্রেসের নৈতিক জয়ের দাবিকে চ্যালেঞ্জ ছুড়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, পরাজয়ের মদ্যে জয় খোঁজার হাস্যকর প্রচেষ্টায় রত কংগ্রেস৷ এই বিষয়ে সাংসদের বৈঠকে উপস্থিত থাকা কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, বিরোধীরা অপ্রয়োজনীয় এবং তুচ্ছ মন্তব্য করছে৷ এমনকি প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়েও তারা প্রশ্ণ তুলছে৷ যা একেবারেই অযৌক্তি ও অপ্রাসঙ্গিক৷ তিনি জানান ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য এখন থেকে বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি বিরোধীদের সব ধরণের নেতিবাচক সমালোচনাকে গুরুত্ব না দিয়ে আগামী নির্বাচনে জয়লাভের জন্য মনোনিবেশ করতে হবে৷ যুবকদের বিজেপির প্রতি আরও বেশি আকৃষ্ট করার প্রসঙ্গে অনন্তু কুমার জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশ, সমাজ, উন্নয়নের জন্য যুবশক্তিকে আরও বেশি নিয়োজিত করতে হবে৷ এর জন্য আগামী বছর যাদের ১৮ বছর বয়স হবে তাদের সঙ্গেও সংযোগ বাড়ানোর উপর জোর দেন তিনি৷ বৈঠকে হিমাচলপ্রদেশ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীকে হবেন তা নিয়েও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এবিষয়ে বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷ এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান দলের সাংসদরা৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top