News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড কেলেঙ্কারীর এফআইআর কপিগুলি জমা পড়ল সিবিআইয়ে
Image

চিটফান্ড কেলেঙ্কারীর এফআইআর কপিগুলি জমা পড়ল সিবিআইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ রোজভ্যালী কান্ডে অচিরেই রাজ্যে ধরপাকড় শুরু করবে সিবিআই৷ ইতিমধ্যেই সিবিআইয়ের একটি টিম রাজ্যে এসে গিয়েছে৷ রোজভ্যালী সহ চিটফান্ড সংক্রান্ত ৭৮টি মামলায় এতদিন রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম (সিট) তদন্ত করছিল৷ উচ্চ আদালতে বিষয়টি নিয়ে সম্প্রতি যথেষ্ট অস্বস্তির মধ্যে পরতে হয়েছে রাজ্য সরকারকে৷ এই অবস্থায় সিটের এখন পর্যন্ত হওয়া তদন্তের যাবতীয় এবং এফআইআরের কপিগুলি সিবিআইয়ের হাতে ধরা হয়েছে বলে জানা গিয়েছে৷ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারীক জানিয়েছেন, রোজভ্যালী সহ অন্যান্য চিটফান্ডগুলির কেলেঙ্কারীর তদন্তভার সিটকে দিয়ে আর চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে মোটামুটি ভাবে স্পষ্ট ধারণা নিয়ে নিয়েছে রাজ্য প্রশাসন৷ আর উচ্চ আদালতে এবিষয়ে নিযুক্ত আদালত বান্ধব আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সিটের কাজে অসন্তোষ প্রকাশ করে সবগুলি অভিযোগের বিষয়ে সিবিআইয়ের কাছে তদন্ত ভার তুলে দেবার দাবী জানান৷ এই অবস্থায় স্বাভাবিক পক্রিয়াতেই সিবিআইয়ের কাছে তদন্ত ভার যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে৷ এই অবস্থায় রাজ্য পুলিশের তরফে চিটফান্ড কেলেঙ্কারীতে হওয়া যাবতীয় এফআইআরের কপি সিবিআই’র কাছে দিয়ে দেওয়া হয়েছে৷ ফলে রাজ্যের ৩৬ হাজার কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারীতে অচিরেই সিবিআই নামবে বলে মনে করা হচ্ছে৷ যদিও পশ্চিমবঙ্গের অভিযোগের সূত্র ধরে বেশ কয়েকবার সিবিআই টিম রাজ্যে এসেছে এবং রাজ্যে মন্ত্রিসভার এক সদস্য সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে৷ এখন নতুন করে রাজ্যের অভিযোগগুলি সিবিআইয়ের কাছে জমা পরায় অচিরেই ধরপাকড় শুরু হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top