News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা সংরক্ষণ বিল এখনই সংসদে পেশ হোক, জানালেন বিজেপি সর্বভারতীয় সভানেত্রী
Image

মহিলা সংরক্ষণ বিল এখনই সংসদে পেশ হোক, জানালেন বিজেপি সর্বভারতীয় সভানেত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ মহিলা সংরক্ষণ বিল এখনই সংসদে পেশ হোক, চেয়েছেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর৷ সোমবার সংবাদিক সম্মেলনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ণের জবাবে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জমানাতেই এই বিল এনেছিল তৎকালীন ভারত সরকার৷ কিন্তু, সংসদের উচ্চ কক্ষে সংখ্যা গরিষ্ঠতার অভাবে মহিলা সংরক্ষণ বিল পাশ করানো যায়নি৷ তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারও এই বিল আনতে চাইছে৷ তাই তিনি সংসদের শীতকালীন অধিবেশনেই এই বিল আনুক কেন্দ্রীয় সরকার তা চাইছেন বলে জানিয়েছেন৷ মহিলা সংরক্ষণ বিলের প্রভাব রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে পড়বে কি না এই প্রশ্ণের জবাবে তিনি জানান, এখনি এই বিষয়ে স্পষ্ট করে কোন কিছুই বলার সময় আসেনি৷ তবে, আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় এই রাজ্যে মহিলাদেরও প্রাধান্য দেওয়া হবে৷
তিনি বলেন, বিজেপি মহিলাদের স্বশক্তিকরনে বিশ্বাস করে৷ তাই, এই রাজ্যের সমস্ত নারীদের স্বনির্ভর করাই বিজেপির লক্ষ্য৷ এদিন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ১০ মাসে এরাজ্যে নারীদের উপর অপরাধ সংক্রান্ত ৭৮৬ টি মামলা বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে৷ খুন, ধর্ষণ, শ্লীলতাহানি ইত্যাদি নিত্য ঘটে চলেছে৷ পাশাপাশি তিনি বলেন, এই রাজ্যে সাজার হারও পূর্বোত্তরের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, মিজোরামে ৮৮৮ শতাংশ, মেঘালয়ে ৬৭ শতাংশ, মণিপুরে ৪৩৮ শতাংশ, নাগাল্যান্ডে ৪২ শতাংশ, সিকিমে ৩৫৫ শতাংশ সাজার হার৷ এ রাজ্যে সাজার হার মাত্র ২৪ শতাংশ৷ তিনি জানান, রাজ্যে নারীদের এই করুন দশার ফলে জাতীয় মহিলা কমিশন নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে৷ বিজয়া রাহাতকর এও জানান, রাজ্যে মহিলাদের অবস্থা সংসদে উত্থাপনের জন্য দলীয় সাংসদদের তিনি অনুরোধ জানাবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top