News Flash

  • Home
  • Uncategorized
  • আজ স্বাভাবিক হচ্ছে রাজ্যের রেল পরিষেবা
Image

আজ স্বাভাবিক হচ্ছে রাজ্যের রেল পরিষেবা

অবরোধকে ঘিরে রাজ্য সরকারের অসহযোগিতা, চটেছেন রেল কর্তারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর ৷৷ রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা৷ তবে, রাজ্য প্রশাসনের খামখেয়ালিপনায় ভীষণ চটেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ও রেলওয়ে বোর্ড৷ সূত্রের খবর, শুক্রবার অবরোধকে ঘিরে রেলওয়ে আধিকারিকরা রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পরিবহন সচিবের সাথে বহু চেষ্টা সত্বেও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন৷ রেলওয়ের সাথে রাজ্য সরকারের এই অসহযোগিতা আগামী দিনে রেল পরিষেবা চালু রাখার ক্ষেত্রে জটিলতা তৈরী করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷
চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের অবরোধের জেরে আগরতলা- শিলচর, আগরতলা- ধর্মনগর, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা- আনন্দবিহার এক্সপ্রেস স্থগিত ঘোষণা করেছিল উত্তর-পূর্বো সীমান্ত রেলওয়ে৷ আগরতলা-শিলচর এবং আগরতলা-ধর্মনগর আপ-ডাউন ট্রেন ১৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছিল৷ রাজধানী এক্সপ্রেস আগামী ১২ ডিসেম্বর গুয়াহাটি থেকে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছিল পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, আগরতলা থেকে গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রাখা হয়৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলার বদলে শিলচর থেকে ছাড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু, শনিবার দুপুরে রেল ও জাতীয় সড়ক অবরোধ উঠে যাওয়ায় পূুর্বোত্তর সীমান্ত রেলওয়ে এদিন সন্ধ্যায় পুনরায় নির্ধারিত সূচি অনুযায়ী সমস্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানান, সকালে দুরপাল্লার ট্রেনের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিছু ট্রেন সামায়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু, দুপুরে অবরোধ উঠে যাওয়ায় পুনরায় রেল পরিষেবা সূচি মোতাবেক চালু করার সিদ্ধান্ত নেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা, জানান তিনি৷
সূত্রের খবর, রবিবার ৫৫৬৭৬ ধর্মনগর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন এবং ৫৫৬৬৩ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেন রেকের অভাবে বাতিল করা হয়েছে৷ এই দুটি ট্রেন দিনের প্রথম নির্দিষ্ট গন্তব্যস্থল থেকে রওয়ানা দেওয়ার কথা ছিল৷ তবে, অন্যান্য প্যাসেঞ্জার ট্রেনগুলি রবিবার থেকেই চলাচল শুরু করবে৷ সূত্রের খবর, সোমবার থেকে সমস্ত ট্রেন পুরোদমে চলাচল শুরু করবে৷
রাজ্য প্রশাসনের অসহযোগিতার ফলে রেলওয়ে বোর্ড রাজ্যে রাজধানী এক্সপ্রেস চালু রাখা সম্ভব কিনা তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনৈক আধিকারিক জানিয়েছেন, রেল অবরোধের আগাম খবর জানায়নি রাজ্য সরকার৷ এমনকি শুক্রবার রেল অবরোধ শুরু হওয়ার পর রাজ্যের পরিবহন সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে যোগাযোগে ব্যর্থ হয়েছেন রেলওয়ে আধিকারিকরা৷ স্বাভাবিক ভাবেই রাজ্যে এধরণের জটিল পরিস্থিতি কয়েকদিন পর পর দেখা দিলে রেল পরিষেবা চালু রাখা সম্ভব নয় বলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে৷ রেলওয়ে আধিকারিকরা রাজ্যের এই পরিস্থিতিকে ঘিরে খুবই অসন্তুষ্ট বলে জানা গেছে৷ এই অবরোধের ফলে পূুর্বোত্তর সীমান্ত রেলওয়েকে সবচেয়ে বেশি সমস্যার সন্মুখীন হতে হয়েছে রাজধানী এক্সপ্রেসকে নিয়ে৷ সূত্রের খবর, রেলেরে তরফে রাজ্য সরকারকে আগামী দিনে এ ধরণের জটিল পরিস্থিতি এড়ানোর অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top