News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সভাপতির বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কের মুখে ওয়েসি
Image

বিজেপির সভাপতির বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কের মুখে ওয়েসি

আমেদাবাদ৩ ডিসেম্বর (হি.স.) : গুজরাট নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিবেশের মধ্যে এবার আসরে সামিল এআইএমআইএম দলের নেতা আসাউদ্দিন ওয়েসি। বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে ওয়েসি বলেন ধর্মের নামে দুটি দলই রাজনীতি করছে।

অন্যদিকে বিজেপি সভাপতি অমিত শাহ সম্পর্কে ওয়েসি বলেন, ‘তিনি নিজেকে হিন্দু বলে প্রচার করেন। কিন্তু তিনি হিন্দু নন।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কেও বিষোদগার করেন ওয়েসি বলেন, ‘যখন প্রধানমন্ত্রী বলে আমি হিন্দু।তা হলে ঠিক আছে। কিন্তু আমি যখন বলি মুসলিম তখন সেটা বেঠিক।

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সোমনাথের মন্দিরে যাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে ওয়েসির এই মন্তব্য ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমনাথ মন্দিরে যাওয়ার আগে অহিন্দুদের তালিকায় নিজের নাম সই করেন রাহুল গান্ধী। আর সেটা ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে গোটা গুজরাটে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রাহুলের হিন্দু পরিচয় প্রমাণের জন্য তিনটি ছবি পোস্ট করা হয় কংগ্রেসের তরফে।

সূত্রের দাবি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ওয়েসি। তাই বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক সংবাদের শিরোনাম থাকতে চাইছেন ওয়েসি।

Releated Posts

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top