News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে নারীদের বেহাল দশা প্রসঙ্গে সরব রাহুল গান্ধী
Image

গুজরাটে নারীদের বেহাল দশা প্রসঙ্গে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি৩ ডিসেম্বর (হি.স.) : শিক্ষাব্যবস্থার পরে গুজরাটের মহিলাদের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিকে প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। রাজ্যে মহিলাদের দুরবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে সরব রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘গুজরাটে মহিলারা নিরাপদ নয়। তাদের যথাযথ শিক্ষা এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে না। রাজ্যে তারা নির্যাতনের শিকার হচ্ছে। অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা আশা অনুরূপ প্রধানমন্ত্রীর রাজ্যে কাজ করতে পারছে না।’ পাশাপাশি রাহুল গান্ধী মনে করেন নারীদের নিরাপত্তার জন্য যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন তা পূরণ করতে পারেনি।

উল্লেখ্য আগামী ৯ এবং ১৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের প্রচারে অভিনব পদ্ধতি নিয়েছে কংগ্রেস। প্রতিদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্যে গুজরাট সম্পর্কে একটা করে প্রশ্ন করবেন রাহুল গান্ধী। এর আগে রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থা নিয়েও সরব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। সম্প্রতি কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘রাহুল গান্ধী এখন প্রতিদিন একটা করে প্রশ্ন করছেন২২ বছরের অপশাসনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top