News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের মুখ্যমন্ত্রীর বাড়ি বাইরে থেকে গ্রেফতার তিন কংগ্রেস নেতা
Image

গুজরাটের মুখ্যমন্ত্রীর বাড়ি বাইরে থেকে গ্রেফতার তিন কংগ্রেস নেতা

রাজকোট৩ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির বাসভবনের বাইরে থেকে তিন কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ওই তিন কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর বিজেপি কর্মীদের সঙ্গে রাজনৈতিক সংঘর্ষে আহত হন কংগ্রেসপ্রার্থী ইন্দ্রনীল রাজ্যগুরুর ভাই। তারই প্রতিবাদে একদল কংগ্রেসকর্মীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মিতুল দোঙ্গাইন্দ্রনীল রাজ্যগুরুসহ রাজ্য কংগ্রেসের শীর্ষস্থানীয় এক নেতা। বিক্ষোভকারীদের প্রথমে পুলিশের তরফে চলে যেতে বলা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এবং তিন কংগ্রেস নেতাকে গ্রেফতার করে তারা।

উল্লেখ্য রাজকোট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেতা ইন্দ্রনীল রাজ্যগুরু। আগামী ৯ ই ডিসেম্বর ওই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসিদের বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে যুগ্ম কমিশনার দীপক ভট্ট বলেন, ‘পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেসকর্মীদের সংঘর্ষ বাঁধে। এর ফলে গুরুতর আহত হন কংগ্রেসপ্রার্থী ইন্দ্রনীল রাজ্যগুরু ভাই। দ্রুত তাকে স্থানীয় সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উত্তেজিত কংগ্রেসকর্মীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের তরফে তাদেরকে চলে যেতে বলা হলে। তারা আইন নিজের হাতে তুলে নেয়। তখনই পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পাশাপাশি তিন কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ।’ বিক্ষোভ প্রদর্শনের সময় নিজের বাসভবনেই ছিলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top