News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে মহিলাকে ধর্ষণে চেষ্টা, অধরা ২ দুষ্কৃতী
Image

উত্তরপ্রদেশে মহিলাকে ধর্ষণে চেষ্টা, অধরা ২ দুষ্কৃতী

মুজফফরনগর৩ ডিসেম্বর(হি.স.) ছুরি দেখিয়ে এক মহিলাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। রবিবার পুলিশের তরফে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশের মুজফফরনগর এলাকায় এক মহিলাকয়ে ছুরি দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে দুই ব্যক্তি। মহিলা পাল্টা রুখে দাঁড়ালে এবং চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী।

মহিলার চিৎকার শুনে ঘটনাস্থল ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বছর ৩০ ওই মহিলা। গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। অন্যদিকে প্রশ্নের মুখে পড়েছে দিল্লি তথা এন সিআর এলাকায় মহিলাদের নিরাপত্তা। কারণ মুজফফরনগর এনসিআর এলাকার অন্তর্গত।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top