News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে ১৪৪ ধারা, আমসাঙে পীড়িত ছাত্রছাত্রীরা দিতে পারবে পরীক্ষা
Image

গুয়াহাটিতে ১৪৪ ধারা, আমসাঙে পীড়িত ছাত্রছাত্রীরা দিতে পারবে পরীক্ষা

গুয়াহাটি, ৪ ডিসেম্বর, (হি.স.) : গুয়াহাটি পশ্চিম পুলিশ জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ১ ডিসেম্বর থেকে বলবৎ হয়েছে এই ধারা। চলবে ৩১ জানুয়ারি পৰ্যন্ত। ১৪৪ ধারা বলে পাঁচ বা ততোধিক মানুষ জোট বাঁধতে পারবেন না। তাছাড়া কোনও ধরনের ধরনা, বিক্ষোভ প্রদর্শন, মিছিল, সভা আয়োজনে এই ধারার বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়েছে, চলমান এনআরসি নবায়ন প্রক্রিয়া, আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাতে এনআরসি-র খসড়া প্রকাশ করা এবং আমসাং অভয়ারণ্যে উচ্ছেদের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আমসাঙে উচ্ছেদের শিকার ভূমিপুত্ৰদের সংস্থাপনের পদক্ষেপ সরকার নিচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্ৰী প্ৰমীলারানি ব্রহ্ম। এর জন্য তাঁর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মিসিং-সহ সকল স্থানীয় বাসিন্দাদের যাবতীয় ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
‘আমসাঙের উচ্ছেদ আদালতের নির্দেশে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা-অর্থ-স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ সাংবাদিকদের তিনি জানান, আমসাঙে অবস্থিত স্কুলগুলি উচ্ছেদের ব্যাপারে নিরীক্ষণ করা হবে। যে সকল ছাত্রছাত্রী পরীক্ষাত দিতে পারেনি তাদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে জানান মন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top