News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, আহত এক জন জওয়ান
Image

অনন্তনাগে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, আহত এক জন জওয়ান

শ্রীনগর, ৪ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলায় আহত হলেন এক জন সেনা জওয়ান| সোমবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্দ এলাকায় সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় আতঙ্কবাদীরা| জঙ্গি হামলায় আহত হয়েছেন এক জন জওয়ান| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার শ্রীনগর অভিমুখে যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়| কাজিগুন্দ এলাকায় হঠাত্ই সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় আতঙ্কবাদীরা| আতঙ্কবাদীদের এলোপাথাড়ি গুলিবর্ষণে আহত হয়েছেন এক জন সেনা জওযান| হামলা চালানোর পরই আতঙ্কবাদীরা পালিয়ে যায়| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (কুলগাম) শ্রীধর পাটিল জানিয়েছেন, জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে| অন্যদিকে, সোমবারই জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সার্ভিস রাইফেল থেকে অসাবধানবশত গুলি চলায় আহত হলেন দু’জন পুলিশ কর্মী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, কুলগাম পুলিশ স্টেশনে অসাবধানবশত গুলি চলায় আহত হয়েছেন দু’জন পুলিশ কর্মী| আহত অবস্থায় দু’জন পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top