News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে যাওয়ার বদলে পথ ভুল করে মধ্যপ্রদেশে গিয়ে পৌঁছল ট্রেন
Image

মহারাষ্ট্রে যাওয়ার বদলে পথ ভুল করে মধ্যপ্রদেশে গিয়ে পৌঁছল ট্রেন

মুম্বাই, ২৩ নভেম্বর (হি.স.): দিল্লি থেকে মহারাষ্ট্রে যাওয়ার বদলে পথ ভুলে মধ্যপ্রদেশে গিয়ে পৌঁছাল ট্রেন। ২০ নভেম্বর নয়াদিল্লির সফদরজং রেলস্টেশন থেকে নির্দিষ্ট সময়েই যাত্রা শুরু করে স্বাভিমানী এক্সপ্রেস। গন্তব্য মহারাষ্ট্রের কোলাপুর। দিল্লিতে বিক্ষোভরত কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ২,৫০০ জন কৃষকের জন্য বিশেষভাবে বন্দোবস্ত করা হয় ট্রেনটির। মহারাষ্ট্রে যাওয়ার বদলে ভুল পথ ধরে ১৬০ কিলোমিটার চলে ট্রেনটি পৌঁছে যায় মধ্যপ্রদেশের বানমোরে।
আপনমনে হাঁটতে হাঁটতে মানুষের পথ ভুলে যাওয়া নতুন বিষয় নয়। এরকম অভিজ্ঞতা কমবেশি আমাদের অনেকেরই রয়েছে। কিন্তু তাই বলে পথ ভুলে গেল আস্ত একটা ট্রেন! ঠিক এমনটাই ঘটেছে। ট্রেন যে ভুল পথে চলছে তা বোঝেননি খোদ চালকও। ট্রেন থেকে নেমে কৃষকরাই দেখতে পান, তাঁরা কোলাপুর নয় বানমোরে পৌঁছে গিয়েছেন। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। এর পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে বলেও দাবি করেন তাঁরা।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top