News Flash

  • Home
  • Uncategorized
  • টেক্সাসে গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত ১৬
Image

টেক্সাসে গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত ১৬

টেক্সাস, ৬ নভেম্বর (হি.স.) : টেক্সাসের এক গির্জায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন ২৬ জন। আহত কমপক্ষে ২৫জন। এঁদের মধ্যে ১৬জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে। টেক্সাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বন্দুকবাজের হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে এগারোটা নাগাদ এক শ্বেতাঙ্গ তরুণ গির্জায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে অাসে। হামলাকারীর বয়স আনুমানিক ২০ বছর। ইতিমধ্যে চার্চে আসা এক ব্যক্তি ওই যুবকের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। এবং সেই যুবক তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তার মৃত্যু হয়। তবে সে আত্মঘাতী হয়েছে, নাকি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, সেটা এখনও জানা যায়নি। পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালায়। তবে এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top