News Flash

  • Home
  • Uncategorized
  • এন ডি তিওয়ারি শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, ভর্তি হাসপাতালে
Image

এন ডি তিওয়ারি শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, ভর্তি হাসপাতালে

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক| রবিবার গভীর রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তড়িঘড়ি তাঁকে দিল্লির ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়| চিকিত্সকদের একটি টিমের তত্ত্বাবধানে চিকিত্সা চলছে এন ডি তিওয়ারির| চিকিত্সকরা জানিয়েছেন, এন ডি তিওয়ারির রক্তচাপ হঠাত্ই অনেকটা কমে যায়| এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন| আপাতত ম্যাক্স হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে| চিকিত্সকদের মতে, এন ডি তিওয়ারি শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|
উল্লেখ্য, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন নারায়ণ দত্ত তিওয়ারি| এছাড়াও তিনি বিদেশ মন্ত্রী এবং অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top