News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘণ্টার মধ্যে ৯ শিশুর মৃত্যু আমেদাবাদে
Image

২৪ ঘণ্টার মধ্যে ৯ শিশুর মৃত্যু আমেদাবাদে

আমেদাবাদ, ২৯ অক্টোবর (হি.স) উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সেই বিভীষিকাময় স্মৃতি ফিরিয়ে এল গুজরাটের আমেদাবাদ সিভিল হাসপাতালে। সূত্রের খবর ২৪ ঘণ্টার মধ্যে সেই হাসপাতালে মৃত্যু হয়েছে ৯ জন সদ্যোজাতকের।
সূত্রের খবর অনুযায়ী মৃত শিশুদের মধ্যে বেশিরভাগেরই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। তার মধ্যে পাঁচ শিশুকে স্থানীয় লুনাভারা, সুরেন্দ্রনগর, মানসা, ভিরামগাম ও হিম্মতনগরের বিভিন্ন হাসপাতল থেকে আশঙ্কাজনক অবস্থায় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওই পাঁচ শিশু সেপ্টিসেমিয়া, হায়ালিন মেমব্রেন্স ডিজ়িজ়, অ্যাসপিক্সিয়া রোগে আক্রান্ত ছিল। এমনকি তাদের ওজনও স্বাভাবিকের থেকে অনেক নীচে ছিল। বাকি চার শিশুই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল।
সূত্রের খবর প্রত্যেক শিশুকেই ২৪ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকদের সবরকম প্রচেষ্টা পরেও ২৪ ঘন্টার মধ্যে ওই ৯ শিশুর মৃত্যু হয়েছে। উল্লেখ্য চলতি বছরের কয়েক মাস আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফারুখাবাদে একাধিক সদ্যোজাতর শিশুর মৃত্যু হয়েছিল। গোরক্ষপুরে ২৯০ শিশুর মৃত্যু নিয়ে রাজনৈতিক বিতর্কও অনেক বেশি হয়েছিল।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top