News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টায় ১১ অভিযুক্তদের ২০ বছরের সাজা ঘোষণা
Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টায় ১১ অভিযুক্তদের ২০ বছরের সাজা ঘোষণা

ঢাকা, ২৯ অক্টোবর(হি.স): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৮ বছর আগে খুনের চেষ্টা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করল সেদেশের আদালত। এই মামলায় অভিযুক্ত ১১ কে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ দোষী ১১ কে ২০ বছরের কারাদণ্ডের দণ্ডিত করেছে আদালত৷ অন্যদিকে নির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে এক অভিযুক্তকে রেহাই দিয়েছে আদালত৷
উল্লেখ্য বাংলাদেশের জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল ১৯৮৯ সালের ১০ অগস্ট৷ মধ্যরাতে ঢাকার বিখ্যাত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে হামলা চালায় ফ্রিডম পার্টির একদল কর্মী। ১২ জনের ওই দলকে নেতৃত্ব দেয় কাজল এবং কবীর। ধানমণ্ডির বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ও গুলি চালায় ওই দুষ্কৃতীরা৷ হামলার সময় ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতেই ছিল শেখ হাসিনা। ২০০৯ সালের অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। উল্লেখ্য ধানমণ্ডির এই বাড়িতে মুজিব ও তার পরিবারকে হত্যা করা হয়।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top