News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে পাহাড় বসে গিয়েছে, ভীড় কুসংস্কারাচ্ছন্ন মানুষের, চলছে পূজার্চনা, হেলদোল নেই প্রশাসনের
Image

মুঙ্গিয়াকামীতে পাহাড় বসে গিয়েছে, ভীড় কুসংস্কারাচ্ছন্ন মানুষের, চলছে পূজার্চনা, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাকরাছড়া এডিসি ভিলেজের হাজরা পাড়ার পাহাড় বসে যাওয়ায় আতঙ্কে প্রহর গুনছেন গিরিবাসীরা৷ যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে৷ নিজেদের জীবন বাঁচাতে পূজা বন্দনায় মেতে উঠেছে এলাকাবাসী৷ এযেন এক আজব ঘটনা৷ এই ঘটনাকে কেন্দ্র করে জমে উঠেছে ব্যবসাও৷ ঘটনাকে প্রত্যক্ষ করতে শুধু তেলিয়ামুড়া নয় অন্যান্য স্থান থেকেও ভীড় জমাচ্ছে লোকজনরা৷ তবে দেখা নেই মহকুমা প্রশাসনের কর্মকর্তা কিংবা ভূতত্ববিদদের৷
ঘটনার বিবরণে জানা যায়, গত তিনদিন ধরে হাজরা পাড়ার এক বিশালাকার পাহাড় বিকট শব্দে ভূগর্ভে চলে যায়৷ সঠিক কি হয়েছিল, এলাকার লোক কেউ কিছু বুঝে উঠার আগেই একটি পাহাড় দুভাগে ভাগ হয়ে যায়৷ তলিয়ে যায় নীচের দিকে৷ এক কথায় ঐ এলাকা পরিদর্শন না করলে বোঝা যাবে না সঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে৷ পার্শ্ববর্তী প্রায় কুড়ি পরিবারের যাতায়াতের মূল রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে৷ আতঙ্কে পার্শ্ববর্তী পরিবারগুলি এলাকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আজ চারদিনের মাথায় নতুন করে আবার পাহাড়ের অনেক জায়গা নীচের দিকে নামতে থাকে৷ তা দেখতে হাজার হাজার লোক সেখানে ভীড় করেন৷
এদিকে, সাধু সন্তদেরও অভাব নেই এলাকায়৷ তারা কোন এক দৈবিক কারণে এরকম হয়েছে বলে দাবি করে ঘটনাস্থলে পূজার্চনা শুরু করে দেয়৷ সহজ সরল জনগণ্য ধূপকাঠি, মোমবাতি ও দক্ষিণা দিয়ে মা বনমাতার পূজাকে স্বাগত জানাচ্ছে৷ তবে কি কারণে হঠাৎ করে এই ভাবে বিশালাকার পাহাড় বসে গেল তা একমাত্র ভূতত্ববিদরাই পরীক্ষার মাধ্যমে সঠিক ভাবে বলতে পারবেন৷ তবে ঘটনার চারদিন অতিক্রান্ত হতে চলেছে এলাকায় সফর করতে দেখা যায়নি প্রশাসনের কোন আধিকারীককে৷ কারো কারো মতে এমনও হতে পারে তা ভূকম্পণের পূর্বাভাস৷ নয়তো কোন প্রাকৃতিক বিপর্য্যয়ের পূর্বাভাস৷ তবে যেভাবে এখানে লোক সমাগম হচ্ছে আর প্রতিনিয়ত পাহাড় তলিয়ে যাচ্ছে, প্রশাসন যদি কোন উদ্যোগ গ্রহণ না করে তাহলে যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top