News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ থাকা ১২টি রেল সংযোগ পুনরায় চালু হবে ইন্দো-বাংলায়
Image

বন্ধ থাকা ১২টি রেল সংযোগ পুনরায় চালু হবে ইন্দো-বাংলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ভারত ও বাংলাদেশের মধ্যে পুরনো ১২টি রেল সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক৷ শুক্রবার তিনি আখাউড়া চেকপোষ্ট দিয়ে ত্রিপুরায় এসেছেন৷ সীমান্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশ ভাগের আগে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত ১২ টি রেল সংযোগ স্থল ছিল৷ দেশ ভাগ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়৷ এখন আগরতলা ও আখাউড়ার মধ্যে পুনরায় রেল সংযোগ স্থাপন হচ্ছে৷ তাই বন্ধ হয়ে যাওয়া ১২ টি রেল সংযোগ স্থল পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার৷ তিনি জানান, আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পে ভারতের অংশে কাজ শুরু হয়েছে৷ মাস দুয়েকের  মধ্যে বাংলাদেশের অংশেও কাজ শুরু হবে৷ দু’দেশই ২০১৯ সালের জানুয়ারী মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু করতে চাইছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top