News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বছর ধরে রিপোর্ট প্রকাশ হয়নি, রাজ্য তথ্য কমিশনের কাজকর্মে প্রশ্ণ
Image

দুই বছর ধরে রিপোর্ট প্রকাশ হয়নি, রাজ্য তথ্য কমিশনের কাজকর্মে প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ স্বচ্ছতা নিয়ে রাজ্য তথ্য কমিশনের ভূমিকায় প্রশ্ণ উঠেছে৷ কারণ, স্বচ্ছতার প্রশ্ণে তথ্য কমিশন বিরাট ভূমিকা পালন করে থাকে৷ কিন্তু, গত দুই অর্থবছরে রাজ্য তথ্য কমিশন কোন রিপোর্ট প্রকাশ করেনি৷ ২০১৩-১৪ অর্থবছরে রাজ্য তথ্য কমিশন অন্তিম রিপোর্ট প্রকাশ করেছে৷ এবিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরে বার্ষিক রিপোর্ট কমিশন প্রকাশ করতে পারেনি৷ কমিশনের জনৈক আধিকারিক জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থবছরের রিপোর্ট তৈরি হলেও তা এখনো রাজ্য বিধানসভায় পেশ করা হয়নি৷ তাই, প্রথা অনুযায়ী সেই রিপোর্ট প্রকাশ করা সম্ভব হচ্ছেনা৷ এদিকে, ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক রিপোর্ট কমিশন এখনো তৈরি করতে পারেনি৷ ফলে, গত দুই অর্থবছর ধরে তথ্য জানার অধিকার আইনে যে রিপোর্ট প্রকাশ করতে হয় তাতে গাফিলতি করেছে কমিশন৷
নিয়ম অনুযায়ী, তথ্য জানার অধিকার আইনে কাউকে যে তথ্য দেওয়া হয় তার প্রতিলিপি স্ক্যান করে রাখতে হয়৷ বার্ষিক রিপোর্ট তৈরি করার সময় ঐ সমস্ত স্ক্যান করা রিপোর্টের প্রতিলিপি একত্রিত করা হয়৷ তারপর, সেই রিপোর্ট রাজ্য বিধানসভায় অথবা সংসদে পেশ করা হয়৷ তথ্য জানার অধিকার আইনের ধারা ২৫১ মোতাবেক এই নির্দেশ পালন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জন্য বাধ্যতামূলক৷ জানা গেছে, ত্রিপুরা সহ দেশের মোট ১৬ টি রাজ্য এই আইন সঠিক ভাবে রূপায়ন করছে না৷ গত দুই অর্থবছর ধরে ১৬টি রাজ্যই বার্ষিক রিপোর্ট হয় তৈরি করেনি, নয়তোবা তৈরি করার পর রাজ্য বিধানসভায় তা পেশ করেনি৷ সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সংস্থাটি একটি রিপোর্ট প্রকাশ করে তথ্য জানার অধিকার আইন রূপায়নে রাজ্যগুলির অবস্থা নিয়ে এই দাবি করেছে৷
স্বচ্ছতার প্রশ্ণে দেশে লাগু হয়েছিল তথ্য জানার অধিকার আইন (আরটিআই অ্যাক্ট)৷ সে মোতাবেক প্রতিবছর তথ্য কমিশনের রিপোর্ট তৈরি করা বাধ্যতামূলক৷ এবিষয়ে রাজ্য তথ্য কমিশনের জনৈক আধিকারিক জানিয়েছেন, তথ্য জানার অধিকার আইন রূপায়নে কয়েকটি দফতরে গাফিলতি হচ্ছে৷ কারণ, সমস্ত দফতরে স্থায়ী আরটিআই অফিসার নিযুক্ত নেই৷ বিশেষ কোন আধিকারিককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়ে থাকে আরটিআই আধিকারিক হিসাবে৷ ফলে, সময়মত সফলভাবে এই আইন রূপায়নে ঘাটতি হচ্ছে৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top