News Flash

  • Home
  • Uncategorized
  • ‘সুপার সানডে’তে বড় ম্যাচ থেকে হয়ত বঞ্চিত হচ্ছে আই লিগের দলগুলো
Image

‘সুপার সানডে’তে বড় ম্যাচ থেকে হয়ত বঞ্চিত হচ্ছে আই লিগের দলগুলো

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : ‘সুপার সানডে’তে বড় ম্যাচ থেকে হয়ত বঞ্চিত হতে চলেছে আই লিগের দলগুলো৷ জানা গিয়েছে, নতুন মরশুমের আই লিগের সূচিতে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচ নাও রাখা হতে পারে৷ সপ্তাহের শেষ দু’দিন আই লিগ নয়, আইএসএলের ম্যাচে শিলমোহর পড়তে পারে৷

চলতি বছরে আই লিগ ও আইএসএল দুই লিগেই একই সময় হতে চলেছে৷ সেক্ষেত্রে রবিবার আই লিগে বড় ম্যাচ নাও দেওয়া হতে পারে৷ মনে করা হচ্ছে আইএসএল ফ্যাঞ্চাইজিকে সুবিধে করে দিতেই শনিবার ও রবিবার আই লিগের ম্যাচ না দেওয়ার পথে হাঁটতে পারে ফেডারেশন৷ তবে এখনও লিগের সূচি প্রকাশ পায়নি, দুই লিগের সূচি প্রকাশ পেলেই জানা যাবে সুপার সানডে’ত আই লিগ৷ এমনকি, রবিবারে আই লিগের মেগা ম্যাচ হলেও সে ম্যাচগুলো ২টো কিংবা ৫.৩০ টায় রাখা হতে পারে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে রাত আটটার স্লটে খেলা পড়তে পারে আইএসএল ফ্যাঞ্চাইজির৷ ফলে আই লিগে দর্শক সংখ্যাও কমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

অন্যদিকে নতুন মরশুমের আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে চলেছে কুড়িটি দল৷ কলকাতা থেকে অংশ নিচ্ছে মহামেডান স্পোটিং৷ লিগে বিভিন্ন রাজ্যের ১২ টি ক্লাব ছাড়াও আইএসএল ফ্যাঞ্চাইজির আটটা রিসার্ভ দল দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলবে৷ এই মরশুম থেকে দ্বিতীয় ডিভিশন লিগে বিদেশির সংখ্যা কমতে চলেছে৷ সব দলই চারের পরিবর্তে নিতে পারবে তিন বিদেশি৷ যার মধ্যে এশিয়ান কোটা থেকে থাকবে একজন৷ প্রথম একাদশে খেলতে পারবে দুই বিদেশি৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top