News Flash

  • Home
  • Uncategorized
  • কমাবে না ভ্যাটের হার, জিএসটিতে পেট্রোপণ্য যুক্ত হোক চাইছেনা রাজ্য সরকার
Image

কমাবে না ভ্যাটের হার, জিএসটিতে পেট্রোপণ্য যুক্ত হোক চাইছেনা রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ পেট্রোপণ্যে কমছেনা ভ্যাটের হার৷ জিএসটিতে পেট্রোপণ্য যুক্ত হোক চাইছেনা রাজ্য সরকার৷ তবে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির হাত থেকে মানুষকে বাঁচাতে করের বোঝা লাঘব করুক কেন্দ্রীয় সরকার, তা চাইছে রাজ্য সরকার৷ মঙ্গলবার মহাকরণে এই সমস্ত বিষয় সোজাসাপ্ঢা জানালেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
পেট্রোল ডিজেলের দাম কমানোর ক্ষেত্রে রাজ্যগুলির কাছে ভ্যাটের হার কমানোর আবেদন রেখেছে কেন্দ্রীয় সরকার৷ এই বিষয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সাফ কথা, আপাতত রাজ্যে পেট্রোপণ্যে ভ্যাট কমানোর কোন চিন্তাভাবনা নেই৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, কেন্দ্রের আবেদনে সাড়া দেওয়াও সম্ভব নয়৷ বরং তিনি পরামর্শ দেন, পেট্রোল ডিজেলের দাম কমানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর লাঘব করুক৷
পেট্রোপণ্য জিএসটিতে অন্তর্ভুক্ত হোক, এই দাবির বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, সর্বশেষ জিএসটি কাউন্সিলের বৈঠকে মুখ্য আলোচ্য বিষয়বস্তুর বাইরে পেট্রোপণ্যকে জিএসটিতে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু, এই বিষয়ে রাজ্য সমূহের মধ্যে মতান্তর রয়েছে৷ তিনি জানান, অনেক রাজ্যই চাইছেনা পেট্রোপণ্য জিএসটিতে অন্তর্ভুক্ত হোক৷ তবে, কয়েকটি রাজ্য পেট্রোপণ্য জিএসটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আপত্তি নেই বলে জানিয়েছে৷ অর্থমন্ত্রী বলেন, আসাম, কেরালা, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্য এবিষয়ে আপত্তি জানিয়েছে৷ তাঁর যুক্তি, রাজ্যের নিজস্ব আয়ের মাধ্যম হিসেবে পেট্রোল ডিজেল থেকে উল্লেখযোগ্য আয় হয়ে থাকে৷ সেক্ষেত্রে পেট্রোপণ্য জিএসটির আওতাধীন হলে রাজ্যের হাতে কর সংগ্রহের কোন সুযোগ থাকবেনা৷ বর্তমানে ডিজেলে ১৩৫ শতাংশ, পেট্রোলে ২০ শতাংশ এবং বিমানের জ্বালানীতে ১৮-২২ শতাংশ ভ্যাট ধার্য্য রয়েছে রাজ্যে৷ অর্থমন্ত্রী জানান, গত অর্থবছরে ঐ খাতে ভ্যাট বাবদ ১২০ কোটি টাকা আয় হয়েছে৷ ফলে, পেট্রোপণ্য জিএসটিতে অন্তর্ভুক্ত হলে রাজ্যের সরাসরি এই কর সংগ্রহ বন্ধ হয়ে যাবে৷
গত ১জুলাই থেকে সারাদেশে চালু হয়েছে জিএসটি৷ আইন অনুযায়ী রাজ্য জিএসটি নেটওয়ার্ক থেকে রাজ্যের মূল কর সংগ্রহের অংশ পাচ্ছে৷ এখন পর্যন্ত কি পরিমান করের ভাগ রাজ্য পেয়েছে তা নির্দিষ্ট করে হিসেব নেই বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷ জিএসটির ফলে রাজ্যের কি পরিমাণ আর্থিক লোকশান হবে এ বিষয়েও নির্দিষ্ট করে কিছুই এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে জানান অর্থমন্ত্রী৷ তবে, জিএসটি চালু হওয়ার ফলে যদি কর সংগ্রহে প্রাপ্ত অংশে বিগত বছরের তুলনায় রাজ্যের ক্ষতি হয়, তাহলে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার, জানান তিনি৷ রাজ্যের ক্ষতি বহন করবে কেন্দ্রীয় সরকার, তা সত্বেও জিএসটিতে পেট্রোপণ্যের অন্তর্ভুক্তিতে আপত্তি কোথায়, সেবিষয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে কিছুই জানাননি৷ কেবল যুক্তি তুলে ধরে বলেন, সমস্ত কিছু জিএসটির আওতাধীন হলে রাজ্যে কর সংক্রান্ত যে পরিকাঠামো রয়েছে তা গুরুত্বহীন হয়ে পড়বে৷ এদিন অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, আপাতত পেট্রোল ডিজেলের দাম কমার কোন সম্ভাবনা নেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top