News Flash

  • Home
  • Uncategorized
  • ‘রাজনীতিতে পরিবারতন্ত্র দস্তুর’ আমেরিকায় রাহুলের মন্তব্যে লজ্জিত অরুন জেটলি
Image

‘রাজনীতিতে পরিবারতন্ত্র দস্তুর’ আমেরিকায় রাহুলের মন্তব্যে লজ্জিত অরুন জেটলি

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি মঙ্গলবার এক অনুষ্ঠানের ফাঁকে কংগ্রেস সহ সভাপতির সাম্প্রতিক আলোড়ন তোলা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকায় বসে রাহুল গাঁধী ভারতে পরিবারতন্ত্রের চল রয়েছে বলে সওয়াল করলেন দেখে লজ্জা পেলাম। কিছু দল হয়ত পরিবারতন্ত্রকে সম্পদ, ইতিবাচক বলে ভাবে, তবে সুদূর ভবিষ্যতে কিন্তু তা দলের বোঝা হয়ে দাঁড়ায়।বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রাহুলকে বলতে শোনা যায়, পরিবারতন্ত্রেই দেশ চলছে। তাই শুধু আমাকে ধরবেন না। ভারতে এটাই হয়। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ সিংহ যাদব, ডিএমকে প্রধান করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন, বিজেপি নেতা প্রেমকুমার ধুমলের ছেলে অনুরাগ ঠাকুর, এমনকী বলিউড তারকা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন, ধিরুভাই অম্বানির দুই ছেলে মুকেশ ও অনিলের নামও পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে উল্লেখ করেন রাহুল বলেন, ভারতে সব রাজনৈতিক দলেরই এটা সমস্যা|গত ১১ সেপ্টেম্বর বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রাহুল অধিকাংশ ভারতীয় দলই পরিবারকেন্দ্রিক বলে অভিমত জানান। সরাসরি পরিবারতন্ত্রকে সমর্থন না করলেও এটা ভারতীয় রাজনীতিতে একটি বাস্তবতা বলে দাবি করেন তিনি। রাহুলের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি লজ্জিত বলে এদিন জানালেন অরুণ জেটলি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top