News Flash

  • Home
  • Uncategorized
  • অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর তদন্তের সঠিক বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মা
Image

অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর তদন্তের সঠিক বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মা

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (হি.স.): অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর তদন্তের সঠিক বিচার চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখলেন মেয়ে হারা মা রাবেয়া খান। সূত্রের দাবি, মোদীকে লেখা রাবেয়ার চিঠিতে গত কয়েক বছরে মেয়ের মৃত্যুর জন্যে কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি সেকথার বিস্তারিত একটি তথ্য টাইমলাইন সমেত দেওয়া হয়েছে।
২০১৩ সালের জুনে জুহুর অ্যাপার্টমেন্ট থেকে জিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়ের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ থেকে প্রশাসন প্রায় সকলেরই দরজায় দরজায় ঘুরেছেন রাবেয়া। রাবেয়ার অভিযোগ ছিল, আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি তাঁর মেয়ের মৃত্যুর সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত।
রাবেয়া তাঁর চিঠিতে আরও দাবি করেছেন, মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে তারা সবরকম উপায় তদন্ত প্রক্রিয়াটি যতটা ধীর গতিতে সম্ভব ততটা ধীর গতিতে চালাচ্ছে। এমনকি সেখানে তিনি ব্রিটিশ ফরেন্সিক বিশেষজ্ঞ জ্যাসন পাইন জেমনসের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, সেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল জিয়ার দেহে যে আঘাত লেগেছিল, সেটা হয়তো বাইরের কোনও বস্তুর থেকে এসেছে।
এমনকি মামলাটিতে নজরদারি চালানোর জন্যে রাজ্য স্পেশাল পাবলিক প্রসিকিউটর দীনেশ তিওয়ারিকে নিয়োগ করলেও, সিবিআই তিওয়ারিকে সরিয়ে দেওয়ার সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন রাবেয়া। রাবেয়ার সন্দেহ আদিত্য পাঞ্চোলি তাঁর সবরকমে ক্ষমতার অপব্যবহার করে মামলাটি ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। প্রসঙ্গত, জিয়ার যে বছর মৃত্যু হয়, সেবছর জুনের ১০ তারিখ সুরজকে গ্রেফতার করা হয়। যদিও তারপর ২ জুলাই জামিনে মুক্তিও পেয়ে যান সুরজ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top