News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
Image

ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৮ সেপ্ঢেম্বর৷৷ কমলাসাগরের মধুপুর থানার আধীন পূর্ণ সেনাপতি পাড়ায় ভাইকে কুপিয়ে মারার চেষ্টার করল এক ভাই৷ সংবাদ সূত্রে জানা যায় পুর্ণ সেনাপতি পাড়ায় রবিবার বিশ্বকর্মা পূজার দিন বিকেলে যোগেশ দেববর্মা (৬৫) কে দা দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করে৷ দীর্ঘ দিন ধরে পুর্ণ সেনাপতি পাড়ার বাসিন্দা তপন দেববর্মা  মদমত্ত অবস্থায় উশৃঙ্খলতা ও গালি গালাজ করে৷ এই নিয়ে পুর্ণ সেনাপতি পাড়ায় লোকে অনেকবার তপন দেববর্মাকে মানা করে মদমত্ত অবস্থায় গালি গালাজ না করার জন্য৷ কিন্তু বাধা সত্ত্বেও তিনি রোজদিন এই ভাবে গালি গালাজ করে৷ রবিবার বিকেলে তপন দেববর্মা গালি গালাজ করে৷ বিষয়টি নিয়ে তপন দেববর্মার সাথে কথা বলতে আসলে তখন তপন দেববর্মা যোগেশ দেববর্মাকে দা দিয়ে মাথায় আঘাত করে৷ সঙ্গে সঙ্গে সে যোগেশ দেববর্মা মার্টিতে লুটিয়ে পড়েন৷ তাকে মধুপুর হাসপাতালে পাঠানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে আটক করে তপন দেববর্মাকে৷ যোগেশ দেববর্মা মধুপুর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায়৷ জানা গিয়েছে যোগেশ দেববর্মা এবং তপন দেববর্মার ভাই৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top