News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্প কন্যা ইভাঙ্কার সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Image

ট্রাম্প কন্যা ইভাঙ্কার সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

নিউ ইয়র্ক, ১৯ সেপ্টেম্বর (হি.স.): মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রাষ্ট্রসঙ্ঘের ৭২ তম সাধারণ সম্মেলন যোগ দিতে সোমবার আমেরিকার নিউ ইয়র্কে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রপতির কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক উদ্যোগে নারীদের ক্ষমতায়ন এবং দুই দেশের নারীদের কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়।
ভারতের বিদেশমন্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি কন্যা জানান বিদেশমন্ত্রী অত্যন্ত সাফল ভাবে এবং দক্ষতা সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। এর জন্য ভারতের বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প।
উল্লেখ্য আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য সম্মেলনে ভারতে আসবেন ইভাঙ্কা ট্রাম্প। সেই বিষয়ে নিয়েও দুইজনের মধ্যে কথা হয় বলে বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এই সম্মেলনে মর্কিন রাষ্ট্রপতির কন্যা ছাড়াও উপস্থিত থাকবেন সারা বিশ্ব থেকে আগত বিখ্যাত শিল্পপতি, উদ্যোপতি, তরুণ বা উঠতি উদ্যোগপতিরা। ভারত ও আমেরিকা যৌথভাবে এই সম্মেলন এ আয়োজন করবে। অন্যদিকে আগামী ২৩ শে সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘে সাধারণ সম্মেলনে বক্তব্য রাখবে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top