News Flash

  • Home
  • Uncategorized
  • সঙ্গীত শিল্পীরা ব্যর্থ নন, তারা জয়ী : এ. আর. রহমান
Image

সঙ্গীত শিল্পীরা ব্যর্থ নন, তারা জয়ী : এ. আর. রহমান

মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.) : সঙ্গীত শিল্পীদের জীবন সঠিক ভাবে সিনেমায় দেখানো হয় না বলে মনে করেন কিংবদন্তী সুরকার এআর রহমান। তিনি জানান ফিল্ম নির্মাতারা যখন কোন খেলোয়াড়ের জীবনী দেখায় তখন সেই খেলোয়াড়ের গরিব থেকে ধনী হয়ে ওঠার কাহিনী বড় পর্দায় দেখান তারা। কিন্তু যখন কোন সঙ্গীতশিল্পর জীবন নিয়ে সিনেমা করা হয় তখন তাদের ব্যর্থতা ও বেদনাকে খুব বড় করে দেখানো হয়। সিনেমা নির্মাতাদের এই ধরণের চিন্তাভাবনাকে তিনি বুঝে উঠতে পারেন না।

রহমান বলেন চলচ্চিত্র নির্মাতারা শুধুমাত্র সেইসব সঙ্গীত শিল্পীদের জীবন নিয়ে সিনেমা করেন যাদের জীবন শুধু দুঃখে ভরা। তিনি মনে করেন ব্যর্থ হয়ে নেশার কবলে নিমজ্জিত ডুবে যাওয়া সঙ্গীত শিল্পদের নিয়ে সিনেমা করতে চলচ্চিত্র নির্মাতারা বেশি স্বাচ্ছন্দবোধ করেন।

শুধু বলিউডে নয় এই ধরণের প্রবনতা হলিউডেও রয়েছে বলে মনে করেন রহমান। হলিউড সিনেমা ‘ইনসাইড লেউইন ডেভিস’ সিনেমার উদাহরণ দিয়ে রহমান বলেন যে এই সিনেমাটিতেও সঙ্গীত শিল্পীর নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। রহমান বলেন সঙ্গীত শিল্পীরা ব্যর্থ নন। তারা জয়ী।

রহমান তার উপর তৈরি হওয়া সিনেমা ‘ওয়ান হার্ট: দি এআর রহমান কনসাট ফিল্ম’ উপলক্ষে রহমান জানিয়েছেন ব্যর্থতার চেয়ে সঙ্গীতের উদযাপ্ন হোক। তার কাছে যদি কোন সিনেমা করার প্রস্তাব আসে তবে তিনি আগামীদিনে বিসমিল্লা খাঁ ও পন্ডিত রবিশঙ্করের জীবনের উপর ভিত্তি করে সিনেমা বানাতে চান। রহমান জানান যে দক্ষতার সঙ্গে বিসমিল্লা খাঁ সানাই বাজাতেন সেই ভাবে আর কেউ তার মতো বাজাতে পারবে না। তাই তিনি বিসমিল্লা ও রবিশঙ্করের জীবনের উপর সিনেমা বানাতে চান। পাশাপাশি তিনি এখন ব্রুস লির জীবনী ভিত্তিক সিনেমা সুর দিচ্ছেন বলে জানা গেছে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top