News Flash

  • Home
  • Uncategorized
  • এআইএডিএমকে থেকে বহিষ্কৃত শশীকলা, বরখাস্ত দিনাকরণও
Image

এআইএডিএমকে থেকে বহিষ্কৃত শশীকলা, বরখাস্ত দিনাকরণও

চেন্নাই, ১২ সেপ্টেম্বর (হি.স.): এআইএডিএমকে-র সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল ভি কে শশীকলাকে| এখানেই শেষ নয়, শশীকলাকে এআইএডিএমকে থেকে বহিষ্কার করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে জেনারেল কাউন্সিলের বৈঠকে| এছাড়া বরখাস্ত করা হল শশীকলার ভাইপো টিটিভি দিনাকরণকেও| সেই সঙ্গে দলের সাধারণ সম্পাদকের পদটিরও বিলুপ্তি ঘটানো হল এই বৈঠকে| মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট থেকে চেন্নাইতে শুরু হয় এআইএডিএমকে-র জেনারেল কাউন্সিলের বৈঠক| বৈঠকে যোগ দেন জেনারেল কাউন্সিলের প্রায় ৯০ শতাংশ সদস্য|

বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয় দলের ২,১৩৬ জন জেনারেল কাউন্সিল সদস্যকে| এদিনের বৈঠকে নেতৃত্ব দেন শীর্ষ নেতা ই মধুসূদন| বৈঠক শেষে তামিলনাড়ুর মন্ত্রী আর বি উদয়কুমার ঘোষণা করেছেন, শশীকলাকে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হচ্ছে| তাছাড়া সাধারণ সম্পাদক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে শশীকলাকে| মঙ্গলবার এআইএডিএমকে-র জেনারেল কাউন্সিলের বৈঠকে ফের আম্মার দলের প্রতীক চিহ্ন জোড়া পাতাকে ফিরিয়ে আনার ঘোষণা করলেন আর বি উদয়কুমার| তিনি জানান, জয়ললিতা নিজের যাঁদের দলীয় পদে নিযুক্ত করেছিলেন, তাঁরা সেই পদে থেকেই কাজ চালিয়ে যাবেন| টিটিভি দিনাকরণের কোনও ঘোষণাই আর কার্যকরি হবে না বলেও জানিয়ে দেওয়া হল বৈঠকে|

এদিকে, এদিনই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন দিনাকরণ| তাঁর অভিযোগ, আম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পালানিস্বামী, পন্নিরসেলভমরা| তিনি বলেছেন, এআইএডিএমকে-র দুই গোষ্ঠীর মিশে যাওয়ায় বেশিরভাগ মন্ত্রীই নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন| সাধারণ মানুষের পালানিস্বামীর ওপর কোনও ভরসা নেই, সেই কারণে তাঁর উচিত পদত্যাগ করা|

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top