মেক্সিকো সিটি ও জুচিতান, ১১ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০| ভূকম্পনের তীব্রতায় আহত হয়েছেন বহু মানুষ| তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক| মৃত ৯০ জনের মধ্যে শুধুমাত্র জুচিতান শহরে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে| ভূমিকম্পের তীব্রতায় লণ্ডভণ্ড গোটা শহর| ঘর-বাড়ি ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অসংখ্য মানুষ| ওয়াক্সা এবং চিয়াপাস রাজ্যের আধিকারিকরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতায় হাজারেরও বেশি ঘর-বাড়ি এবং শতাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে|
স্থানীয় সময় অনুযায়ী গত বৃহস্পতিবার মধ্যরাত ১১.৪৯ মিনিট নাগাদ ৮.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে| ভূকম্পনের টের পাওয়া যায় রাজধানী মেক্সিকো সিটিতেও| ভূমিকম্পের উত্সস্থল ছিল, পিজিজিয়াপান শহরের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে| প্রবল তীব্রতার এই ভূমিকম্পের পরই দেশের পশ্চিম উপকূলে আছড়ে পড়ে সুনামির ঢেউ| ভূমিকম্পের তীব্রতায় হাজারেরও বেশি ঘর-বাড়ি ভেঙে পড়ে|
শক্তিশালী ভূকম্পনে লণ্ডভণ্ড দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো, মৃত বেড়ে ৯০
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















