News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর মুখ মানিক সরকারই, সংসদীয় পদের মোহ কাটাতে নবীণদের প্রতিও ঝোঁক সিপিএমের
Image

মুখ্যমন্ত্রীর মুখ মানিক সরকারই, সংসদীয় পদের মোহ কাটাতে নবীণদের প্রতিও ঝোঁক সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ বিতর্কের অবসান! শারীরিক দিক দিয়ে সুস্থ থাকলে ২০১৮ বিধানসভা নির্বাচনে বামেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আবারও হচ্ছেন মানিক সরকার৷ তবে, প্রার্থী তালিকায় এবার অনেক নতুন মুখ থাকবে বলে ইঙ্গিত মিলেছে৷ এরই সাথে সিপিএম কেন্দ্রীয়

শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাগজে পত্রে যাই থাকুক, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের আবারও নির্বাচনে দাঁড় করাবে সিপিএম৷ সেক্ষেত্রে ২/৩ বারের অধিক সংসদীয় পদে থাকা যাবে না, সিপিএম কেন্দ্রীয় কমিটির এই নির্দেশ মানবে না দলের ত্রিপুরা রাজ্য কমিটি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে কোন সংশয় না রেখে সমস্ত বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
তাঁর কথায়, দলের গঠনতন্ত্রে এমন কোথাও লেখা নেই তিনবারের বেশি সংসদীয় পদে কেউ দাঁড়াতে পারবেন না৷ ১৯৬৪ সালে সিপিএম গঠিত হওয়ার পর থেকে দুইবারের বেশি কাউকেই রাজ্যসভাতে পাঠানো হয়নি৷ কিন্তু, বিধানসভা কিংবা লোকসভার ক্ষেত্রে সেই নীতি মানা হয় না৷ বিজনবাবু বলেন, ৯০-এর দশকে দলের শুদ্ধিকরণের কাজ যখন শুরু হয় তখন কেন্দ্রীয় কমিটি প্রস্তাব দিয়েছিল ২/৩ বারের বেশি সংসদীয় পদে কাউকে পাঠানো না হউক৷
বিজন ধর কেন্দ্রীয় কমিটির এই প্রস্তাবের যুক্তি হিসেবে বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় সংসদীয় পদে থাকলে গণআন্দোলনের সাথে সরাসরি যুক্ত থাকা যায় না৷ কারণ, দীর্ঘদিন সংসদীয় পদে থাকলে অভ্যাসের মধ্যেও তারতম্য ঘটে৷ তাতে সংসদীয় পদের প্রতি ঝোঁক তৈরি হয়ে যায়৷ তাই, মোহ কাটাতেই ২/৩ বারের বেশি কাউকেই সংসদীয় পদে পাঠাতে চায় না দলের কেন্দ্রীয় কমিটি৷ বিজনবাবু বলেন, কেন্দ্রীয় কমিটির এই প্রস্তাব অধিকাংশ সময়ই মানে না রাজ্য কমিটি৷ তাঁর বক্তব্য, সাধারণ মানুষের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করবে নির্বাচনে প্রার্থী কে হবেন৷ সেক্ষেত্রে কাগজেপত্রে যাই থাকুক, মানবে না দল৷ তাঁর কথায়, ২০১৮ নির্বাচনে শারীরিক দিক দিয়ে সুস্থ থাকলে বামেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আবারও হচ্ছেন মানিক সরকার৷
তাতে প্রশ্ণ উঠেছে, রাজ্যে সিপিএম’র নতুন মুখ উঠে আসছে না কেন৷ নবীণ প্রজন্মের কোন বলিষ্ঠ নেতা তৈরি হচ্ছে না, নাকি নবীণ প্রজন্ম সিপিএমের ব্যানারে রাজনীতির মুলস্রোতে আসতে চাইছেন না৷ এর জবাবে বিজন ধরের বক্তব্য, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নবীণ-প্রবীণ উভয়ের সমন্বয়ে তৈরি হবে৷ প্রবীণদের দক্ষতা এবং নবীণদের উদ্যমতাকে ভর করেই বামেরা নির্বাচনে লড়াই করবে৷ সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে সিপিএমের প্রার্থী তালিকায় অনেক নতুন মুখ ঠাঁই পাবেন৷ তাতে, পুরনোদের মধ্যে অনেককেই ছাটাইয়ের ইঙ্গিত মিলেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top