News Flash

  • Home
  • Uncategorized
  • ফেব্রুয়ারির মধ্যে আধার লিঙ্ক না হলে বাতিল মোবাইল নম্বর, নোটিশ জারি
Image

ফেব্রুয়ারির মধ্যে আধার লিঙ্ক না হলে বাতিল মোবাইল নম্বর, নোটিশ জারি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : অাগামী ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে আধার লিঙ্ক না করলে বাতিল হতে পারে মোবাইল নম্বর। এবিষয়ে শনিবারই একটি নোটিস জারি করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার লোকনীতি ফাউন্ডেশনের সিম কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে একটি মামলার শুনানির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে এ সংক্রান্ত নির্দেশ পাঠায় সুপ্রিম কোর্ট। তারপরই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র।
সূত্রের খবর, ভুয়ো পরিচয়পত্র জমা দিয়ে, সাধারণ মানুষের নামে কেনা সিম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় অপরাধমূলক ও জঙ্গি কার্যকলাপ চালানোর ঝুড়ি ঝুড়ি প্রমাণ রয়েছে গোয়েন্দাদের কাছে। প্রতারণা, অপরাধমূলক ও জঙ্গি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top