News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর আবারও তার হৃত গৌরব ফিরে পাবে : রাজনাথ সিং
Image

কাশ্মীর আবারও তার হৃত গৌরব ফিরে পাবে : রাজনাথ সিং

শ্রীনগর, ১০ সেপ্টেম্বর (হি.স.): জম্মু-কাশ্মীরের সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার জম্মু-কাশ্মীরের পুলিশের একটি সভায় জানান যে কাশ্মীরের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য খোলা হৃদয় নিয়ে যে কোন ব্যক্তি সঙ্গে কথা বলতে রাজি। তিনি কাশ্মীরবাসীদের অনুরোধ করেন যে যদি তাদের কোন অভিযোগ থাকে তাবে তাকে তা জানাতে। কাশ্মীর পুলিশের সঙ্গে এক সভায় রাজনাথ সিং আশা প্রকাশ করেছেন যে কাশ্মীর আবার স্বর্গ হয়ে উঠবে। তিনি জানান যে তিনি বিশ্বাস করেন আগামীদিনে কাশ্মীর হিংসা পরিহার করে আবারও নিজের গৌরবোজ্জল মহিমায় ফিরে আসবে। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন যে পৃথিবী কোন শক্তি কাশ্মীরকে তার গৌরব পুনঃদ্ধার করা থেকে আটকাতে পারবে না।
অন্যদিকে কাশ্মীর পুলিশকে পরিকাঠামোগত ভাবে উন্নতি করার লক্ষ্য কাশ্মীর পুলিশের জন্য অত্যাধুনিক বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কাশ্মীর পুলিশকে বুলেটপ্রুফ গাড়িও দেওয়া হবে বলে তিনি জনিয়েছেন।
স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং গত মঙ্গলবার কাশ্মীর পুলিশের এএসআই আব্দুল রাশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন আব্দুল রাশিদের মেয়ের কান্না দেখে তার হৃদয়ও বিগলিত হয়ে পড়েছে। তিনি কাশ্মীর পুলিশকে জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জন্য বার্তায় পাঠিয়েছেন । সেই বার্তা প্রধানমন্ত্রী কাশ্মীর পুলিশের সাহসিকতা ও বীরত্ব দেখে মুগ্ধ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top