News Flash

  • Home
  • Uncategorized
  • কঠিন ছিল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফিরে আসাই : মেজর ট্যাঙ্গো
Image

কঠিন ছিল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফিরে আসাই : মেজর ট্যাঙ্গো

নয়াদিল্লি, ‌১০ সেপ্টেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফিরে আসাটাই কঠিন ছিল বলে মন্তব্য করেছেন অভিযানের নেতৃত্বে থাকা মেজর মাইক ট্যাঙ্গো।
পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপারে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বরে সে ঘটনায় জনা ৪০ জঙ্গি খতম করে বুক ঠুকে সেনার সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য ঘোষণা করেছিলেন মেজর বিক্রম সিং। অভিযানের প্রায় এক বছরের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শিব আরুর এবং রাহুল সিং–এর লেখা ‘ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস:‌ ট্রু স্টোরিস অব মডার্ন মিলিটারি হিরোস’ নামে একটি বইয়ে উঠে এসেছে নানা অজানা তথ্য।
উরিতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার বদলা নিতেই পাল্টা হামলা চালানো হয়। কোথায় হামলা চালানো হবে, তা নিয়ে শীর্ষ স্তরে গোপনে আলোচনা চলে। মেজর মাইক ট্যাঙ্গো অভিযানের সমস্ত কিছু ঠিক করেন। অফিসার থেকে সাপোর্টিং জওয়ান তিনিই নিয়োগ করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top