News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার সীমান্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, খালের পাড়ের বাসীন্দারা জানালেন দাবী-আপত্তি
Image

আগরতলার সীমান্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, খালের পাড়ের বাসীন্দারা জানালেন দাবী-আপত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার শনিবার সকালে আখাউড়া চেকপোস্ট, আখাউড়া সীমান্তে কালাপানিয়া খাল,

শনিবার আগরতলায় সীমান্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

কাটাখাল এবং রঞ্জিতনগর এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, পশ্চিম জেলার জেলা শাসক ড মিলিন্দ রামটেকে, মহকুমা শাসক সমিত রায়চৌধুরী, পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিগণ উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী প্রথমে আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করেন৷ সেখানে বি এস এফ -এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড-অফ-অনার দেওয়া হয়৷ সেখানে বি এস এফ-র উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথাবার্তা বলে আখাউড়া সীমান্তে কালাপানিয়া খালের শেষ প্রান্তটি পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী সেখানে এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীকে জানান, এবার অতিবৃষ্টির ফলে কালাপানিয়া খালের জলে আশপাশের ঘরবাড়ী ও চাষের জমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে৷ মুখ্যমন্ত্রী কালাপানিয়া খালটি পাকা, বড় ও গভীরতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকারকে নির্দেশ দেন৷
মুখ্যমন্ত্রী এরপর রঞ্জিতনগর স্ল্যুইচ গেইট পরিদর্শন করেন৷ সেখানে এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীকে জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে কাটাখালের জলে প্রায় ২৫টি পরিবারের ব্যাপক ক্ষতিসাধন হয়৷ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকারকে কাটাখালটিকে পাকা করার জন্য উদ্যোগ নিতে বলেন৷ আগামী দুই মাসের মধ্যে এস্টিমেট করে টেন্ডার ডেকে কাজটি শুরু করার জন্য পূর্ত দপ্তরকে নির্দেশ দেন৷ তারপর মুখ্যমন্ত্রী রঞ্জিতনগর এলাকা পরিদর্শনে যান৷ সেখানে এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীকে এবারের বন্যা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন৷ মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকারকে নির্দেশ দেন কাটাখালের গভীরতা আরও বাড়ানোর জন্য এবং খালের দুই পাড়ে উঁচু করে কংক্রীটের ওয়াল নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে৷ বন্যা হলে কাটাখালের জল থেকে চাষের জমি ও ঘরবাড়ীকে রক্ষা করার জন্য স্থানীয় বিধায়ক ও এলাকাবাসীদের নিয়ে সভা করে পরিকল্পনা গ্রহণ করার জন্যও পূর্ত দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ কাজটি সম্পাদন করতে এলাকাবাসীরা প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে তারা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top