News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম ভেঙ্গে চুরির ব্যর্থ চেষ্টা
Image

এটিএম ভেঙ্গে চুরির ব্যর্থ চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৭ সেপ্ঢেম্বর৷৷ উত্তরের কদমতলা থানাধীন কদমতলা বাজারে এসবিআই এটিএমে চুরির চেষ্টা করা হয়েছিল৷ এসবিআই এটিএম কাউন্টারের দুটি সিসি ক্যামেরা ভেঙ্গে চুরির চেষ্টা করে চোরেরা৷ কাউন্টার এর দুটি এটিএম লকারের মধ্যে একটি লকার ভাঙ্গার চেষ্টা হয়৷ প্রথমে লকারের দরজা ভেঙ্গে ভেতরের লক খুলতে ব্যর্থ হয় চোরের দল৷ মূলত কদমতলা থানাকে চ্যালেঞ্জ জানিয়ে কদমতলা থানার নাকের ডগায় এই দুঃসাহসীক চুরির অপচেষ্টা করেছে চোরেরা৷ কদমতলা থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে কদমতলা বাজারে এই ঘটনা৷ প্রাতঃভ্রমণকারীরা আজ কাকভোরে কদমতলা বাজারের এসবিআই এটিএম কাউন্টার এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে কদমতলা থানাকে খবর দেন৷ কদমতলা থানা ঘটনা স্থলে এসে এসবিআই এটিএম কর্তৃপক্ষকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন৷ কদমতলা থানার পুলিশ ও এএফএস এটিএম অপরেশন লেগজিউটিভ এর কর্মীরা একসাথে এটিএম কাউন্টারে প্রবেশ করেন৷ ভেতরে সব কিছু খতিয়ে দেখেন৷ তারপর এটিএম কর্তৃপক্ষ ঐ এটিএম মেশিনটি সরিয়ে পুনরায় একটিভ করে দেন অর্থাৎ গ্রাহকদের টাকা তুলার উপযোগী করে দেন৷ পাশাপাশি এএফএস এটিএম কর্তৃক্ষের অপারেশন লেগজিউটিভ জানান, আজ শেষ রাত্রের দিকে চোরের দল এসবিআই এটিএম কাউন্টারে চুরির চেষ্টা চালিয়েছিল৷ দুটি সিসি ক্যামেরা ভেঙ্গেছে৷ টাকার লকারও ভাঙ্গার চেষ্টা চালিয়েছিল৷ কিন্তু টাকা নিতে পারেনি৷ এটিএম লকারের তেমন কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি৷ গ্রাহকরা টাকা তুলতে পারবেন৷ তিনি আরও জানান সিসি ক্যামেরার ফুটেজ কদমতলা থানাকে দেওয়া হয়েছে৷ পুলিশ তদন্ত করবে৷ অপরদিকে কদমতলা থানার ওসি নয়ন মণি নমসূদ্র জানান, চোরের দল কোন টাকা নিতে পারেনি৷ এমনকি গ্রাহকদের টাকা তুলতেও কোন অসুবিধা হবেনা এখন থেকে৷ তাছাড়া ওসি আরও বলেন, গোটা ঘটনাটির সুষ্ট তদন্ত করে দেখবেন৷
এদিকে স্থানীয় কদমতলাবাসীর অভিযোগ, কদমতলা থানা থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে কদমতলা বাজার৷ এই বাজারে রয়েছে অসংখ্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি এটিএম কাউন্টার৷ রাতে কদমতলা থানা টহলদারি দিয়ে থাকে বাজারে এমনটাই প্রশাসনের দাবি৷ তাহলে পুলিশি পাহাড়াদারির মধ্যে কিভাবে বাজারের মধ্যে চোরের দল দুঃসাহসিক চুরির চেষ্টা চালাল৷ স্থানীয় জনগন আরও জানান, এমন দুঃসাহসিক চুরির ঘটনা আজ প্রথম ঘটল কদমতলায়৷ তাই তাদের পুলিশি নিরাপত্তার উপর কোন আস্থা নেই৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top