News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয়বার মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ
Image

তৃতীয়বার মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ

ব্রিটেন, ৫ আগস্ট (হি.স.) : আবারও মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। রাজপরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়, দ্য ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তাঁরা ফের বাবা-মা হতে চলেছেন।
আপাতত নতুন অতিথির একজন দাদা এবং দিদি রয়েছে। চার বছরের জর্জ এবং দু বছরের শার্লট। তবে উইলিয়াম-কেটের তৃতীয় সন্তানের আগমণে হ্যারির রাজ সিংহাসনের ওপর দাবি আরও ক্ষীণ করে দিল। আপাতত এই প্রজন্মে রাজসিংহাসনের বড় দাবিদার জর্জ এবং তার বোন শার্লট এবং কেটের গর্ভে বেড়ে ওঠা রাজপরিবারের নতুন সদস্য। প্রসঙ্গত, উইলিয়াম-কেটের বিয়ের পর আইনে সামান্য পরিবর্তন আনা হয়। সেই আইন অনুযায়ী এখন রাজ পরিবারের মহিলাদেরও সিংহাসনের ওপর একইরকম অধিকার রয়েছে। কেট মাত্র কয়েক সপ্তাহ আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। সূত্রের খবর, এখনও বারো সপ্তাহও হয়নি।
জানা গিয়েছে, রানি এবং কেটের পরিবার, দুতরফই এই খবরে মারাত্মক খুশি। তবে আগের দুবার সন্তানসম্ভবা হওয়ার পর হাইপারমেসিস গ্র্যাভিদারামে যেমন আক্রান্ত ছিলেন কেট, এবারও সেই একই সমস্যা হচ্ছে তাঁর। এই ধরনের অসুস্থতা থাকলে অন্তঃসত্ত্বা অবস্থায় সকালের দিকে মারাত্মক বমি বমি ভাব থাকে। জানা গিয়েছে, সোমবার সকালেও একইরকম অসুস্থার শিকার হয়েছিলেন কেট। সেইজন্যে একটি অনুষ্ঠানে যেতেও পারেননি ডাচেস অফ কেমব্রিজ। জর্জের সময় এই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় কেটকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top