News Flash

  • Home
  • Uncategorized
  • অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য লখনউ শহরে
Image

অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য লখনউ শহরে

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের লখনউ শহরে মাল থানা এলাকায় মঙ্গলবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র থেকে জানা যাচ্ছে যে, মঙ্গলবার সকাল ৬ টার সময় মাল থানা এলাকায় অবস্থিত খালের ধার থেকে সংন্দেহজনক অবস্থা যুবকের অজ্ঞত পরিচয়ে যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে মৃতের নাম ভুপেন্দ্র রাইদাস। পুলিশ সূত্র আরও জানানো হয়েছে যে মৃতের বয়স ২১।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সূত্র থেকে জানা গেছে ওই যুবক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লোকদের বলে যায় সে বেড়াতে যাচ্ছে। পরে ওই ছেলেটির মৃতদেহ একটি খালের পার থেকে উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের পিতার দাবি যে তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিক স্বার্থচরির্থ করার জন্যই তার পুত্রকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ মৃত যুবকের পিতার অভিযোগের ভিত্তিতে হত্যার মামলা রুজু করেছে। গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতের পরিবারে শোকে ছায়া নেমে এসেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top