News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরনগরে নাবালিকাকে ধর্ষণ, পলাতক দুই অভিযুক্ত
Image

মুজাফফরনগরে নাবালিকাকে ধর্ষণ, পলাতক দুই অভিযুক্ত

মুজাফফরনগর, ৫ সেপ্টেম্বর (হি.স.): নক্ক্যারজনক ঘটনা ঘটল উত্তর প্রদেশের মুজাফফরনগরে| সোমবার মুজাফফরনগরের ভোপাল গ্রামে ধর্ষণের শিকার হল ১০ বছর বয়সি এক নাবালিকা| এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে দুই অভিযুক্তের বিরুদ্ধে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার বাড়ির সন্নিকটে একটি দোকানে গিয়েছিল ছোট্ট মেয়েটি| কিন্তু সে আর বাড়ি ফেরেনি| দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন ওই নাবালিকার পরিজনেরা| অনেক খোঁজাখুঁজির পর ভোপাল গ্রামের মাঠ থেকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে|
নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে, সালেম এবং দানিশ নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা রুজু করেছে পুলিশ| সার্কেল অফিসার মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে| দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top