News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী জোমডে কেনা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

প্রয়াত অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী জোমডে কেনা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৫ সেপ্টেম্বর (হি.স.): প্রয়াত হলেন অরুণাচল প্রদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জোমডে কেনা| শারীরিক অসুস্থতাজনিত কারণে

জোমডে কেনা

সোমবার রাত ৯টা নাগাদ গুয়াহাটিতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর| শারীরিক অসুস্থতাজনিত কারণে গত কয়েক মাস ধরে গুয়াহাটির একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন ছিল অরুণাচলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জোমডে কেনা| চিকিত্সকদের বহু চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হল না| সোমবার রাত ৯টা নাগাদ হাসপাতালেই জীবনাবসান হয়েছে জোমডে কেনার| প্রয়াত মন্ত্রীর স্ত্রী, চার কন্যা এবং দুই সন্তান রয়েছে|
জোমডে কেনার আচমকা প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু| শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, `বড় ভাইকে হারালাম, যিনি বন্ধুর থেকেও অনেক বেশি ছিলেন| তাঁর পরিবারকে সমবেদনা জানাই|’ উল্লেখ্য, নবাম টুকি সরকারের আমলে ডেপুটি স্পিকার নির্বাচিত হন জোমডে কেনা| তাছাড়া দোর্জি খাণ্ডু-র আমলে পার্লামেন্টারি সচিব ছিলেন তিনি| লিকাবালি আসন থেকে ২০০৪ সালে প্রথম বিধানসভায় নির্বাচিত হন তিনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top