News Flash

  • Home
  • Uncategorized
  • ধোঁয়াশা কাটল, এনসিটিই’র নির্দেশিকা মেনেই প্রশিক্ষণে ছাড় পাচ্ছেন কিছু শিক্ষক
Image

ধোঁয়াশা কাটল, এনসিটিই’র নির্দেশিকা মেনেই প্রশিক্ষণে ছাড় পাচ্ছেন কিছু শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর ৷৷ শিক্ষক প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধির কেন্দ্রীয় নির্দেশিকা নিয়ে ধোয়াশা কাটল৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্য সরকারের বুনিয়াদী শিক্ষা দপ্তরকে জানিয়েছে এনসিটিই নির্দেশিকা মোতাবেক ২০০১ সালের ৩ সেপ্ঢেম্বরের আগে যারা বুনিয়াদী স্তরে শিক্ষকপদে নিয়োগ হয়েছেন তাদের শিক্ষক প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধির প্রক্রিয়ায় অংশ নিতে হবে না৷ বুনিয়াদী স্তরে কর্মরত প্রশিক্ষণহীন সরকারী, সরকার অধিনস্ত এবং বেসরকারী সুকলে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা ২০০১ সালের ৩ সেপ্ঢেম্বর কিংবা তার পর নিয়োগ হয়েছেন কেবল মাত্র তাদেরই আগামী ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে এনআইওএস(ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন সুকলিং) পোর্র্টলে নাম নথিভুক্ত করতে হবে৷
উল্লেখ্য, গত ১ আগস্ট শিক্ষার আইনে সংশোধনী বিল পাশ হয় রাজ্যসভায়৷ এরপরই গত ৩ আগস্ট কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধির নির্দেশিকা জারি করে৷ বিষয়টি রাজ্য সরকার চেপে গেছে এই অভিযোগ তুলেছিলেন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ৷ তাঁর আরো অভিযোগ ছিল বুনিয়াদী স্তরের প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই রাজ্য সরকার কেন্দ্রের নয়া নির্দেশিকা পালন করছেনা৷ নির্দেশিকায় বলা হয়েছিল ১৪ আগস্টের মধ্যে সারা রাজ্যে শিক্ষক প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধি কেন্দ্রীয় নির্দেশিকা নিয়ে বুনিয়াদী স্তরের সুকল গুলিতে ব্যপক প্রচারাভিযান সম্পন্ন করতে হবে৷ ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে বুনিয়াদী স্তরের প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের এনআইওএস এর অধিন নাম নথিভুক্ত করতে হবে৷ শিক্ষার আইন সংশোধনী বিল মোতাবেক অষ্টম মান উত্তির্ণ শিক্ষক শিক্ষিকাদের প্রথমে মাধ্যমিক এবং এরপর দ্বাদশমান ন্যুনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে উত্তির্ণ হতে হবে৷ মাধ্যমিক উত্তির্ণ শিক্ষক শিক্ষিকাদের দ্বাদশমান ন্যুনতম পঞ্চাশ শতাংশ নম্বর উত্তির্ণ হতে হবে৷ যে শিক্ষক শিক্ষিকারা দ্বাদশমান উত্তির্ণ হয়েছেন কিন্তু ৫০ শতাংশ নম্বর নেই তাদেরকেও পরীক্ষায় বসতে হবে এবং ন্যুনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তির্ণ হতে হবে৷ এর পরই ডিএড কোর্সে ভর্ত্তি হতে পারবেন তারা৷ এই সমস্ত প্রক্রিয়া অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে৷ এনআইওএসএর মাধ্যমে প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকারা দ্বাদশমান উত্তির্ণ সহ ডিএড কোর্স করতে পারবেন৷ এক্ষেত্রে নির্দিষ্ট ফি ধার্য্য করা হয়েছে৷
কিন্তু এনসিটিই গাইড লাইন মোতাবেক ২০০১ সালের ৩ সেপ্ঢেম্বরের আগে বুনিয়াদী স্তরের যারা শিক্ষকপদে নিয়োগ হয়েছিলেন তাদেরকেও এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে কিনা বিষয়টি নিয়ে দ্বন্দ্ব দেখাদেয়৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে এ বিষয়ে স্পষ্টিকরণ চায় রাজ্য শিক্ষা দপ্তর৷ অবশেষে সোমবার দুপুরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য সরকারের বুনিয়াদী শিক্ষা দপ্তরকে জানানো হয় শিক্ষক প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধির প্রক্রিয়ায় এনসিটিই নির্দেশিকা মোতাবেক ২০০১ সালের ৩ সেপ্ঢেম্বরের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এই প্রক্রিয়ায় ছাড় পাবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top