News Flash

  • Home
  • Uncategorized
  • টেক্সাসে হারিকেন হার্ভিতে ক্ষতির ২৩ বিলিয়ন ডলার
Image

টেক্সাসে হারিকেন হার্ভিতে ক্ষতির ২৩ বিলিয়ন ডলার

টেক্সাস, ৩১ আগস্ট (হি.স.): টেক্সাসে হারিকেন হার্ভিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ বিলিয়ন ডলার। উপগ্রহ থেকে তোলা ছবি থেকে এই তথ্য জানা গিয়েছে। তবে উপগ্রহ যে ছবি পাঠিয়েছে তাতে এই ক্ষতির পরিমাণ আংশিক। টেক্সাসের হ্যারিস কান্ট্রির ৬০০ স্কোয়ার কিলোমিটার এলাকা ও গ্যালভেস্টন কান্ট্রির ১৩২ কিলোমিটার এলাকায় বন্যা চলছে। বন্যায় এই দুটি জায়গাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ বিলিয়ন ডলার।
সূত্রের খবর, হার্ভির জেরে এখনও পরিস্থিতি অস্বাভাবিক। রাস্তাঘাট, হাইওয়ে জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। উল্লেখ্য, ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় ক্ষতির পরিমাণ ছিল ১৬০ বিলিয়ন ডলার। এছাড়া ২০১২ সালে হারিকেন স্যান্ডিতে ক্ষতির পরিমাণ ছিল ৭০ বিলিয়ন ডলার। এই তথ্য পাওয়া গিয়েছে ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে।
এদিকে সাম্প্রতিক হারিকেন হার্ভিতে যে পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে, তার সিংহভাগেরই বিমা করানো নেই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হার্ভির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় মোকাবিলা করতে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। গত ৫০ বছরের ভিতর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া হার্ভির টেক্সাসে আঘাত হানে গত শুক্রবার রাতে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top