News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি প্রশ্নে সাংবাদিকদের ভৎসনা শিবসেনা প্রধানের
Image

মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি প্রশ্নে সাংবাদিকদের ভৎসনা শিবসেনা প্রধানের

মুম্বাই, ৩১ আগস্ট (হি.স) : মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে কে যখন মুম্বাইয়ের বন্যা পরিস্থি নিয়ে প্রশ্ন করা হয় বুধবার তখন উত্তেজিত হয়ে শিবসেনা প্রধান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা নিজেরা কেন বৃষ্টি বন্ধ করতে পারছেন না?
উল্লেখ্য গত ২৫ বছর ধরে শিবসেনা শাসিত বৃহৎ মুম্বাই পুরনিগমের নিজেদের দখলে রেখেছে শিবসেনা। অথচ প্রতিবছর বৃষ্টির ফলে মুম্বাইয়ে বন্যা পরিস্থিতি দেখা দেয়। প্রতিবছর এর জন্য বর্ষায় মানুষের জীবনহানিও ঘটে। গত কয়েকদিনে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে মুম্বাইয়ে এর জন্য গোটা মুম্বাই স্তব্ধ হয়ে গেছে। শহরের পরিস্থতি জটিল আকার ধারণ করেছে। গত বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ের বাসিন্দাদের অভিযোগ মুম্বাইয়ের রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলে জল জমে বন্যা পরিস্থি দেখা দেয় মুম্বাইতে।
পাশাপাশি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি আশিস শেলার শিবসেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে ঔদ্ধত্য কমিয়ে উদ্ভব ঠাকরে কে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
শিবসেনা সুপ্রিমোর কাছ থেকে যখন জানতে চাওয়া হয় প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করার পরেও মুম্বাইয়ের নিকাশি ব্যবস্থা কেন উন্নতি হচ্ছে না। তার উত্তরে উত্তেজিত শিবসেনা প্রধান বলেন যে তাদের দলীয় কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। তারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু সাংবাদিকরা যাচ্ছেন না। যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন মুম্বাইয়ের এই অবস্থা তখন উত্তেজিত হয়ে শিবসেনা প্রধান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারাই বলে দিন আমায় কি করতে হবে। আপনারাই বৃষ্টা বন্ধ করে দিন। তিনি রেগে গিয়ে বলেন আপনাদেরই একচেটিয়া আধিপত্য চলছে মুম্বাইতে। তিনি বলেন যে তার দলও মানুষের সেবা করছেন তাই প্রতিবছর মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে আনছে।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বন্যা কারণে মুম্বাইয়ের বিখ্যাত ডাক্তার আমরাপুরকর কোথায়? তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? উল্লেখ্য মুম্বাইয়ে জল জমার পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের মতে জলের তোড়ে মেনহোলে পরে গেছে ওই খ্যাতনামা ডাক্তার। অন্যদিকে শিবসেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে যা তাদের অধীনে থাকা পৌরসভা ভাল কাজ করেছে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। বিজেপি অবশ্য এর বিরোধীতা করেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top