News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর মানহানির মামলায় পিআর বন্ডে জামিন পেলেন বিজেপি প্রভারী
Image

মুখ্যমন্ত্রীর মানহানির মামলায় পিআর বন্ডে জামিন পেলেন বিজেপি প্রভারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০  আগষ্ট৷৷ মুখ্যমন্ত্রীর দায়ের করা মানহানির মামলায় বুধবার আদালতে হাজির হলেন বিজেপির সর্ব ভারতীয়

আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন সুনীল দেওধর৷ ছবি নিজস্ব৷

সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশের প্রভারী সুনীল দেওধর৷ যদিও জামিনে আদালত তাকে মুক্তি দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের দায়ের করা মানহানি মামলায় আদালতের নোটিশে আজ প্রচুর সংখ্যক সমর্থক নিয়ে আদালতে হাজির হন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ আদালত তাঁকে জামিনে মুক্তি দেন৷ আগামী ১৯ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের ব্যয়বহুল জীবনযাপন এবং অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে সুনীল দেওধরের বিরুদ্ধে মানহানির মামলা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ যদিও সুনীল দেওধর আগেই অবাঞ্ছিত কিছু বলার অভিযোগ অস্বীকার করেছেন৷  আজ আদালত থেকে বেরিয়ে সুনীল দেওধর সাংবাদিকদের বলেন, আমি যা বলেছেন তা জ্ঞাত সারেই বলেছি৷ আগামী দিনেও বলব৷ এনিয়ে আদালত অবমাননার কোন প্রশ্ণই উঠে না৷ এত বছরের মুখ্যমন্ত্রী নিজের সম্পর্কে সচেতন৷ কিন্তু, রাজ্যের বিষয়ে উদাসীন৷ তিনি আরও বলেন, এরাজ্যের রাজধানী আগরতলায় বিএমডব্লিও গাড়ি চালানোর অনুপযোগী৷ রাজ্যের কৃতি সন্তান দীপা কর্মকার এই গাড়ি উপহার পেয়ছিলেন৷ কিন্তু রাজ্যের চালানোর মত রাস্তা না থাকায় তিনি তা আনতে পারেননি৷ রাজ্যে ম্যালেরিয়ায় লোক মারা যায় আর মুখ্যমন্ত্রী এসব বিষয়ে উদাসীন৷ তিনি আবারও উল্লেখ করেন, বহিঃরাজ্যের মানুষের কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যথেষ্ট সাদাসিধে প্রচার রয়েছে৷ কিন্তু, এসব অসত্য, বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা৷ বিজেপি এসব খোলাসা করে দেবে বলে জানান সুনীল দেওধর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top